West Bengal Weather: মঙ্গলের সকালেই ঘনিয়ে আসবে তীব্র আঁধার, জেলায়-জেলায় বজ্রঝড়-বৃষ্টির পূর্বাভাস

Published : Mar 31, 2026, 06:38 AM IST

Today WB Weather Update: সপ্তাহের শুরুতেই ভোরবেলা থেকে আকাশের মুখ ভার। আকাশ মেঘাছন্ন থাকায় সকাল থেকেই বেশ শীতল আমেজ আবহাওয়ায়। সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? রইল বিরাট আপডেট। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
রাজ্যজুড়ে বজ্রঝড়-বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আববহাওয়া দফতর সূত্রে খবর ৩১ মার্চ অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রঝড়-সহ বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, অনুকূল বায়ুপ্রবাহ ও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প প্রবেশের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

25
সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর-পূর্ব বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আরও একটি ট্রফ সক্রিয় রয়েছে। এর জেরেই আজ রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

35
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে, ৩১ মার্চ অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

45
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গেও একই ছবি দেখা যেতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কিছু জেলায় শিলাবৃষ্টিও হতে পারে।

55
মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা

আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, বজ্রপাতের ঝুঁকি বেশি থাকবে বিশেষ করে খোলা জায়গায়। ঝোড়ো হাওয়ার কারণে গাছের ডাল ভেঙে পড়া, কাঁচা বাড়ির ক্ষতি এবং ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। শহরাঞ্চলে দৃশ্যমানতা কমে গিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার  সমুদ্র উত্তাল থাকতে পারে বলে ওই দিন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে বজ্রঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকার, গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে না দাঁড়ানোর এবং জলাশয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories