Mamata’s Biopic: আসছে মমতার বায়োপিক, দেখা যাবে ২২ ভাষায়, কবে মুক্তি পেতে পারে এই ‘বিগ বাজেট’ ছবি

Published : Dec 05, 2021, 02:25 PM IST
Mamata’s Biopic: আসছে মমতার বায়োপিক, দেখা যাবে ২২ ভাষায়, কবে মুক্তি পেতে পারে এই ‘বিগ বাজেট’ ছবি

সংক্ষিপ্ত

চব্বিশের ভোটের আগেই যাতে এই সিনেমা মুক্তি পায় সেই বিষয়ে জোর দেওয়া হচ্ছে। কথা বলা হচ্ছে সমস্ত নামীদামী পরিচালকদের সঙ্গেও। অবশ্যই তৃমমূলের মূল পছন্দ তালিকায় রয়েছে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পাওয়া একাধিক বাঙালি পরিচালক।

গ্রহণযোগ্যতা বেড়েছে আগের থেকে অনেক বেশি। সেই সঙ্গে বাংলার জননেত্রী থেকে ধীরে দেশের জননেত্রীর তকমা পেতেও শুরু করেছে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়(Trinamool supremo Mamata Banerjee)। এদিকে বাংলা জয়ের পর ইতিমধ্যেই ত্রিপুরা, অসম, গোয়া(Tripura, Assam, Goa) সহ একাধিক রাজ্যে নজর দিয়েছে ঘাসফুল শিবির। অন্যদিকে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে পাঁচ রাজ্যে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্যে হিসাবে শীর্ষ তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ। ইতিমধ্যেই সে রাজ্যে জোটের জন্য মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন অখিলেশ যাদব। এমতাবস্থায় এবার মমতার সর্বভারতীয় ‘ইমেজকে’ আরও উজ্জ্বল করতে তাঁর বায়োপিক তৈরি হতে চলেছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, চব্বিশের ভোটের আগেই যাতে এই সিনেমা মুক্তি পায় সেই বিষয়ে জোর দেওয়া হচ্ছে। কথা বলা হচ্ছে সমস্ত নামীদামী পরিচালকদের সঙ্গেও। অবশ্যই তৃমমূলের মূল পছন্দ তালিকায় রয়েছে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পাওয়া একাধিক বাঙালি পরিচালক। যদিও এই মেগা প্রজেক্ট নিয়ে শাসক দল মাঠে নামলেও কথাবার্তা এখনও কিছুই বিশেষ পাকা হয়নি। এই প্রসঙ্গে বলতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে একজন নেত্রী হিসাবে আবির্ভূত হয়েছেন সে সম্পর্কেই আরও বেশি মানুষকে আমরা জানতে চাই। ইতিমধ্যে তার সম্পর্কে একটি ইতিবাচক ধারণা রয়েছে জনসাধারণের মধ্যে। আমরা ডকুমেন্টারির মাধ্যমে তার প্যান-ইন্ডিয়া ইমেজ তৈরি করতে চাই।”

আরও পড়ুন-শেষবেলায় পুরভোটের প্রচারে খোদ মমতা, একদিনেই রয়েছে চার চারটি সভা

এই ছবিতে(Biopic of Mamata Banerjee) রাজনীতিতে মমতার যাত্রা, কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসাবে দেশের অগ্রগতিতে তাঁর অবদানের কথা তুলে ধরা হতে পারে বলে শোনা যাচ্ছে। খুব সম্ভবত গত ১০ বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গ মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার যে কাজগুলি করেছে সেগুলির উপর বিশেষ নজর দেওয়া হবে। বায়োপিকটি শুধুমাত্র ইংরেজি, হিন্দি বা বাংলা নয়, সারা দেশে সাংবিধানিকভাবে স্বীকৃত ২২টি আঞ্চলিক ভাষায় মুক্তি পাবে বলেও জানা যাচ্ছে। একবার বায়োপিক তৈরি হয়ে গেলে, তৃমমূল এটিকে দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে দেখানোর পরিকল্পনা করেছে। ছোট টেলিভিশন চ্যানেলের মাধ্যমে গণ সংযোগ এবং তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে জনপ্রিয় OTT প্ল্যাটফর্মগুলিকেও হাতিয়ার করা হতে পারে বলে খবর। এদিকে অনেকেই বলেন সাহিত্য ও সংস্কৃতিতে মমতার অবদান কম নয়। ইতিমধ্যেই তিনি ১০০টির বেশি বই, কবিতা লিখেছেন। নিজের সুর করা গানও গেয়েছেন। শুধু বাংলায় নয় ইংরেজি, উর্দু এবং হিন্দিতেও তাঁর সাহিত্যকর্ম পাওয়া যায়। সেই সবও ওঠে আসতে পারে তার বায়োপিকে।

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

দারুণ খবর! শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১৭০০ টাকা নয়, এবার মহিলারা পাবেন ৫ হাজার টাকা
Train Cancellation List: চলছে একাধিক মেরামতির কাজ, হাওড়া-শিয়ালদা লাইনে বাতিল হল বহু ট্রেন