
Humayun on CM Suvendu: হুমায়ুন কবীর রেজিনগরের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপের পাশাপাশি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকা পর্যন্ত বিধানসভায় না যাওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি।
রেজিনগর বিধানসভা উপনির্বাচনের পরই আবেগঘন ঘোষণা হুমায়ুন কবীরের। ক্যামেরার সামনে কেঁদে রাজনীতি থেকে স্বেচ্ছা অবসরের কথা জানালেন বর্ষীয়ান এই বিধায়ক। রেজিনগরের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপের পাশাপাশি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকা পর্যন্ত বিধানসভায় না যাওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। তবে রাজনীতি থেকে সরে দাঁড়ালেও বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা থেকে যে তিনি পিছিয়ে আসছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন। আইন মেনে ট্রাস্টের মাধ্যমে নির্মাণের দাবি থেকে প্রশাসনিক বাধা নিয়ে তাঁর বক্তব্য, সব মিলিয়ে হুমায়ুন কবীরের মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় রেজিনগর ও রাজ্য রাজনীতি। পুরো ঘটনা জানতে দেখুন বিস্তারিত প্রতিবেদন।