
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাকজকতা তৈরির চেষ্টা করা নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুক্রবার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে আয়োজিত 'দশ হাজার কণ্ঠে বন্দে মাতরম' কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে সরব হন তিনি।
Suvendu Adhikari | Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাকজকতা তৈরির চেষ্টা করা নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুক্রবার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে আয়োজিত 'দশ হাজার কণ্ঠে বন্দে মাতরম' কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে সরব হন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "প্রাক্তন ছাত্র হওয়ার পরেও কীভাবে হোস্টেলে থাকে? কোথায় কী হচ্ছে এবার খুঁজে বের করব। আমি জঞ্জাল সাফাই করতে জানি।" একইসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ড্রোন ওড়ানোর কথাও জানান তিনি। এদিনের বক্তব্যে নন্দীগ্রাম, জঙ্গলমহল এবং মহরমে অস্ত্র নিয়ে বেরনোর প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু অধিকারী।