পরকীয়া সম্পর্কে চিড়, রায়গঞ্জে প্রেমিককে ডেকে নিয়ে গিয়ে খুন প্রেমিকার

Published : Jan 12, 2020, 12:09 PM IST
পরকীয়া সম্পর্কে চিড়, রায়গঞ্জে প্রেমিককে ডেকে নিয়ে গিয়ে খুন প্রেমিকার

সংক্ষিপ্ত

রায়গঞ্জে প্রেমিকার হাতে খুন প্রেমিক অবৈধ সম্পর্কের জেরে খুন  অভিযুক্ত প্রেমিকাকে আটক করেছে পুলিশ  

পরকীয়া প্রেমের সম্পর্কে টানাপোড়েনের  জেরে  ডেকে নিয়ে গিয়ে প্রেমিকের গলার নলি কেটে খুন করল প্রেমিকা। শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের উকিলপাড়ায়।  মৃত যুবকের নাম গোপাল দাস ( ৪২)।  খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে  রাতেই স্থানীয় এক গৃহবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে  রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, উকিলাপাড়ার বাসিন্দা পেশায় ঠিকাদার গোপাল দাসের সঙ্গে এলাকারই এক মহিলার অবৈধ সম্পর্ক ছিল। গোপাল এবং তার প্রেমিকা দু' জনেই বিবাহিত ছিল। বেশ কিছুদিন ধরেই দু' জনের সম্পর্ক ঘিরে টানাপোড়েন চলছিল। 

শনিবার রাতে ওই প্রেমিকা গোপাল দাসকে ডেকে নিয়ে আসে। এর পর ফাঁকা মাঠে নিয়ে গিয়ে আচমকাই গোপালের গলায় ছুরি চালিয়ে দেয় সে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই সেখানে মৃত্যু হয় তার। এ

  এই খুনের ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই ওই গৃহবধূকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রেমিককে হত্যা করতে ওই মহিলাকে আর কেউ সাহায্য করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উকিলপাড়া নিবাসী পেশায় ঠিকাদার গোপাল দাসের সাথে  সরস্বতী ঝাঁ নামে এলাকারই এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল। জানা গিয়েছে তাদের এই পরকীয়া সম্পর্কের মধ্যে কয়েকদিন ধরে টানাপোড়েন বিবাদ চলছিল।  অভিযোগ শনিবার রাতে সরস্বতী তার অবৈধ সম্পর্কের প্রেমিক গোপাল দাসকে  ডেকে নিয়ে আসে। এরপর ফাকা মাঠে নিয়ে তার গলায় ধারালো ছুরি চালিয়ে দেয়। গুরুতর জখম গোপাল দাসকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।  অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই সরস্বতী ঝাঁ নামের ওই মহিলাকে আটক করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Swapna Barman: ভোটের আগেই খারাপ খবর, পিতৃহারা শাসক দলের প্রার্থী স্বপ্না বর্মন
Crime News: ৪ নম্বর বিয়ের পর স্ত্রীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, চুঁচুড়ায় তাণ্ডব