ফোনে আলাপ, প্রেমিকার বাড়িতে প্রথমবার গিয়েই মরণাপন্ন যুবক

Published : Aug 25, 2019, 05:09 PM IST
ফোনে আলাপ, প্রেমিকার বাড়িতে প্রথমবার গিয়েই মরণাপন্ন যুবক

সংক্ষিপ্ত

বাসন্তীতে যুবককে বিষ খাইয়ে খুনের চেষ্টা অভিযোগ যুবকেরই বাব্ধবীর বিরুদ্ধে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যুবক অভিযুক্ত যুবতী পলাতক  

ফোনেই আলাপ হয়েছিল এক যুবতীর সঙ্গে। তার থেকেই ঘনিষ্ঠতা। কিন্তু বাড়িতে ডেকে পাঠিয়ে সেই যুবতীই বিষ খাইয়ে এক যুবককে খুনের চেষ্টা করল বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তীতে। গুরুতর অসুস্থ অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। পলাতক অভিযুক্ত প্রেমিকা। 

অসুস্থ হয়ে পড়া ওই যুবকের নাম আমিরুন মোল্লা। তাঁর পরিবারের দাবি, গত দশ- বারো দিন ধরেই বাসন্তীর কালীপদ মোড় এলাকার এক তরুণীর সঙ্গে আমিরুনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ফোনেই আলাপ হয়েছিল দু' জনের। আমিরুনের মায়ের দাবি, শনিবার সন্ধ্যায় ওই যুবতী আমিরুনকে তার বাড়িতে ডেকে পাঠায়। সেখানে যাওয়ার পরেই ওই যুবককে দুধ খেতে দেওয়া হয়। সেই দুধের সঙ্গেই বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ আমিরুনের পরিবারের। 

আরও পড়ুন- বাথরুমে লুকিয়ে প্রেমিকা, তৃণমূল বিধায়কের ছেলেকে হাতেনাতে ধরলেন স্ত্রী

আরও পড়ুন- ব্রেকআপ মানেই সে খারাপ! ভ্রান্ত ধারনা বদলে বজায় রাখুন স্বাভাবিক বন্ধুত্ব

অভিযোগ, আমিরুনকে বিষ খাওয়ানোর পরেই বাড়ি ছেড়ে পালায় ওই যুবতী। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়। এর পরে পুলিশের সাহায্যে আমিরুনকে হাসপাতালে ভর্তি করা হয়। আমিরুনের মা সেলিমা মোল্লার অভিযোগ, অন্য কারও সঙ্গে সম্পর্ক ছিল ওই তরুণীর। সম্ভবত সেই কারণেই আমিরুনকে ওই তরুণী বিষ খাইয়েছে বলে সন্দেহ তাঁর পরিবারের। তবে এই ঘটনায় শনিবার রাত পর্যন্ত বাসন্তী থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই খবর। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Nipah Virus Death: রাজ্যে এবার নিপায় মৃত্যু, ভাইরাসে আক্রান্ত হয়ে বারাসতে প্রাণ হারালেন তরুণী নার্স
'বাবরি যাত্রা' থেকে হুমায়ুন কবীরের হুংকার, এবার TMC-এর সঙ্গে নিশানায় BJP