মমতা সরকারের নতুন যুবসাথী প্রকল্পে বেকার যুবকদের মাসিক ১৫০০ টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে বহু আবেদনকারী এখনও টাকা না পাওয়ায় বিভ্রান্ত। জানা গিয়েছে, ব্যাচ অনুসারে টাকা দেওয়া হচ্ছে।
সামনেই নির্বাচন। ক্ষমতা দখলের লড়াইয়ে কঠিন পরিশ্রম করে চলে সকল রাজনৈতিক দল। সাধারণ মানুষকে দিয়ে চলেছে একের পর এক প্রতিশ্রুতি। তেমনই আবার কেউ কেউ ঘোষণা করছেন তাঁদের কর্মসূচির কথা। এই লড়াইয়ে জয়ের আশাতেই একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে মমতা সরকার। সদ্য ঘোষণা করেছে নতুন এক ভাতা।
26
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় বিভিন্ন ভাতা ও প্রকল্প চালু করেছে এই বাংলায়। এই তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী-সহ একাধিক প্রকল্প। সদ্য এই তালিকায় আছে যুবসাথী প্রকল্প।
36
সদ্য বেকার যুবকদের জন্য ভাতা ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সকল বেকার যুবকদের মাসে মাসে দেওয় হচ্ছে ১৫০০ টাকা করে। ফেব্রুয়ারি মাসে এই ভাতার ফর্ম বিলি করতে বিভিন্ন অঞ্চলে বসেছিল ক্যাম্প। কিন্তু, আবেদনকারীরা এখনও পাননি এই ভাতা।
সদ্য যুবসাথী নিয়ে প্রকাশ্যে এল নয়া চমক। অনেকের মনেই প্রশ্ন ছিল অনলাইনে আবেদন করলে কি বেকার ভাতার টাকা আগে পাওয়া যাচ্ছে? এই নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য।
56
জানা গিয়েছে, ব্যাচ অনুসারে টাকা দেওয়া হচ্ছে। অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেছে। অফলাইনে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশনে সময় বেশি লাগছে বলে টাকা ঢুকতে দেরি হচ্ছে।
66
তেমনই সকলের জেনে রাখা ভালো যে, সরকারি নথির সঙ্গে আবেদনকারীর দেওয়া তথ্যের অসামঞ্জস্য থাকলে এই পদ্ধতিতে বিলম্ব হতে পারে। তাই আপনি যদি সঠিক তথ্য দিয়ে থাকেন, আর আপনি যদি এই ভাতার যোগ্য হন, তবে নিশ্চিত মিলবে যুবসাথী ভাতা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.