Yuva Sathi Status Check: যুবসাথী প্রকল্পে এই ভুলে বাতিল হতে পারে আবেদন! কীভাবে চেক করবেন আপনার স্টেটাস

Published : Mar 08, 2026, 12:18 PM IST
Yuva Sathi Status Check

সংক্ষিপ্ত

Yuva Sathi Status Check: পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্পে আবেদনকারীদের প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হলেও, একটি নির্দিষ্ট ভুলের কারণে আবেদন বাতিল হয়ে যেতে পারে। এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবকরা আবেদন করতে পারেন। আপনার আবেদনটি সঠিক আছে কিনা তা নিশ্চিত করতে অনলাইনে স্ট্যাটাস চেক করার পদ্ধতি জেনে নিন।

Yuva Sathi Status Check: যুবসাথীর (Yuva Sathi) ফর্ম ফিলআপ আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। গতকাল থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। লক্ষ লক্ষ যুবকের নাম নথিভুক্ত হয়েছে এই প্রকল্পে। কিন্তু এই ভুলেই ক্যান্সেল হয়ে যেতে পারে যুব সাথীর আবেদন। যুবসাথীর ফর্ম ফিলআপের জন্য নির্দিষ্ট কিছু নিয়মে বেঁধে দিয়েছে রাজ্য সরকার। যারা আবেদন করবেন তাঁদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। যারা আবেদন করবেন তাদের কোনও সরকারি বা বেসরকারি কাজ করা একেবারেই চলবে না।

প্রতি মাসে ১৫০০ টাকা করে এই 'বেকার ভাতা' পাওয়া যাবে ৫ বছরের জন্য। রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের বিষয়ে সাহায্য করার জন্য এই ‘যুব-সাথী’ প্রকল্প। যাঁরা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, সর্বাধিক ৫ বছর অবধি, মাসে এই আর্থিক সাহায্য দেওয়া হবে।

এবার এই প্রকল্পে আবেদন করার পর কীভাবে চেক করবেন আপনার আবেদনের স্ট্যাটাস। এর জন্য প্রধমে যুবসাথীর অফিসিয়াল পোর্টালটিতে যান। সেখানে হোমপেজে চেক স্ট্যাটাসে ক্লিক করুন। এরপর আবেদন প্রক্রিয়ার সময় আপনার দেওয়া মোবাইল নম্বরটি লিখে ক্যাপচা কোডটি দিন। এরপর 'Get OTP'-এ ক্লিক করুন। আপনার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেটা লিখে 'Verify Pin'-এ ক্লিক করুন। এইভাবে নথি দেওয়া হলে আপনার রেজিস্টার নম্বর স্ক্রিনে দেখা যাবে। এছাড়াও, আপনি 'আবেদন ফর্ম' বিকল্পে ক্লিক করে আপনার জমা দেওয়া ফর্মটি দেখতে বা প্রিন্টও নিতে পারেন।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

President Protocol Breach: 'শৌচাগারে জল ছিল না, রাস্তায় আবর্জনা', রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফর নিয়ে কী কী অভিযোগ?
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চরম অপমান মমতার, পাল্টা দিলেন সুকান্তরা