Yuva Shakti: বেকারদের ১৫০০০ টাকা করে দেবে নতুন বিজেপি সরকার, কবে থেকে আবেদন শুরু?

Published : May 09, 2026, 01:06 PM IST

Yuva Shakti Bharosa Card: বিজেপি রাজ্যের বেকার যুবকদের সহায়তার লক্ষ্যে ‘যুব শক্তি ভরসা কার্ড’-র সূচনা করবে বলে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল। পরীক্ষার প্রস্তুতির সহায়তার জন্য অতিরিক্ত ১৫,০০০ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।

PREV
15

Yuva Shakti Bharosa Card: ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজ্যের বেকার যুবকদের সহায়তার লক্ষ্যে 'যুব শক্তি ভরসা কার্ড' প্রকল্পের সূচনা করবে বলে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল। বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব লিয়েন্ডার পেজ এবং বিজেন্দর সিংয়ের উপস্থিতিতে এই কার্ডটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, এই প্রকল্পে বেকার যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

25

এই অন্তর্বর্তীকালীন সময়ে অর্থনৈতিক সহায়তা প্রদান করাই হল এই প্রকল্পের ঘোষিত লক্ষ্য। বিজেপি এই উদ্যোগটিকে বাংলার যুবসমাজের জন্য মর্যাদা, সুযোগ এবং একটি আত্মনির্ভরশীল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

35

বিজেপি যুবকদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সহায়তার জন্য অতিরিক্ত ১৫,০০০ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রকল্পের বিশেষত্ব হলো, এটি কোনও লোন বা ঋণ নয়, বরং মেধাবী পড়ুয়াদের লড়াইয়ে টিকে থাকার জন্য সরাসরি সরকারি অনুদান।

45

শনিবার যেহেতু নতুন সরকার শপথ নিয়েছে, তাই অনেকেই জানতে চাইছেন কবে থেকে এই স্কিম চালু হবে। কবে থেকে মাসে মাসে ৩ হাজার টাকা ও এককালীন ১৫ হাজার টাকা পাওয়া যাবে। যেহেতু বিজেপি সরকার সদ্য ক্ষমতায় এসেছে। মে মাস থেকেই টাকা দেবে কি না তা জানা যায়নি। কারণ, সরকার গঠন হয়ে পুরোপুরি দায়িত্ব নিতে কিছুটা সময় লাগতে পারে।

55

সেই হিসেবে জুন মাসে চালু হয়ে যেতে পারে যুবশক্তি ভরসা কার্ড। মে মাস থেকেই আবেদন করা শুরু হয়ে যেতে পারে। কবে-কোথায় আবেদন জমা নেওয়া হবে তা জানা যাবে সরকার গঠনের ঠিক পরে। তাই রাজ্যের শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের আরও কয়েকদিন অপেক্ষা করতে এই স্কিমের সুবিধা পেতে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories