Yuva Shakti Bharosa Card: বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী 'যুব শক্তি ভরসা কার্ড' প্রকল্পটি কবে থেকে চালু হবে, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবকরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন আবেদন শুরুর তারিখের জন্য অপেক্ষা করছে।
Yuva Shakti Bharosa Card: কেন্দ্রীয় সরকারের এমন অনেক প্রকল্প আছে যা আগে বাংলার মানুষ এই প্রকল্পগুলির সুবিধা সরাসরি নিতে পারেননি।তবে এখন রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার আসার পর থেকে রাজ্যের মানুষ চাইলেই সেই সব সুবিধ নিতে পারেন।
28
অন্নপূর্ণা ভাণ্ডার ও 'যুব শক্তি ভরসা কার্ড'
যার মধ্যে অন্যতম হল অন্নপূর্ণা ভাণ্ডার বা বেকার যুবকদের সহায়তার লক্ষ্যে 'যুব শক্তি ভরসা কার্ড'।এই প্রকল্পের সূচনা করবে বলে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এই প্রকল্পে রাজ্যের বেকার যুবকরা যতদিন চাকরি না পাচ্ছেন ততদিন পর্যন্ত প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তার মিলবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান রাজ্য সরকার।
38
এই প্রকল্প কবে চালু হবে
নতুন সরকারের শপথ গ্রহন পর্ব মিটতেই, অনেকেই জানতে চাইছেন কবে থেকে এই প্রকল্প চালু হবে। কবে থেকে শুরু হবে ফর্ম ফিলাপ। ফর্ম ফিলাপের কত দিন পর থেকে মাসে মাসে ৩ হাজার টাকা ও এককালীন ১৫ হাজার টাকা পাওয়া মিলবে।
এই সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর এখন জানতে চাইছে সাধারণ মানুষ। সদ্য ক্ষমতায় আসা সরকার এখনও সমস্ত কাজ গুছিয়ে নিয়ে পুরোপুরি সরকারিভাবে কাজ শুরু করতে বেশ কিছুটা সময় লাগছে একথা নিজেরাই স্বীকার করছেন জনসাধারণ।
58
মোদী সরকার কথা রাখবে, নিরাস করবে না
একইসঙ্গে তারা পুরোপুরি আশাবাদী যে মোদী সরকার তাদের কথা রাখবে, নিরাস করবে না। তবে হিসেব বলছে যদি মে মাস থেকেই আবেদন করা শুরু করা সম্ভব হয়। তবে জুন মাস থেকেই সরকারি এই সুবিধা পেতে শুরু করবে সাধারণ মানুষরা।
68
কবে কোথায় করবেন আবেদন?
কবে-কোথায় আবেদন জমা নেওয়া হবে তাও জানিয়ে দেবে খোদ সরকার। তাই রাজ্যের শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে এই স্কিমের সুবিধা পেতে।
78
আত্মনির্ভরশীল ভবিষ্যৎ নিশ্চিত করা
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের এই উদ্যোগটি বাংলার যুবসমাজের জন্য একটি আত্মনির্ভরশীল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এক সুবর্ণ সুযোগ।
88
যুব সমাজকে আত্ম নির্ভর করা
এই প্রকল্পের বিশেষত্ব হলো, এটি কোনও লোন বা ঋণ নয়, বরং যুব সমাজের নিজের পায়ের তলার জমি শক্ত করার লড়াইয়ে টিকে থাকার জন্য সরাসরি সরকারি অনুদান।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.