Yuva shakti: যুবশক্তি কার্ড কীভাবে করবেন? ৩ হাজার টাকা বেকার ভাতা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে?

Published : May 07, 2026, 12:44 PM IST

Yuva Shakti Bharosa Card Yojana: যতদিন না চাকরিহারারা তাঁদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন, ততদিন প্রতি মাসে তাঁদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকাশ অনুষ্ঠানে এই ঘোষণা করে বিজেপি।

PREV
16

Yuva Shakti Bharosa Card Yojana: বাংলার সরকার গঠন হলে একাধিক নতুন প্রকল্প চালু ও বেশ কয়েকটি প্রকল্পের আর্থিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রতি দিয়েছিল বিজেপি। তার মধ্যে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার চালু। এতে আর্থিক সহায়তা বাড়িতে মাসে ৩ হাজার টাকা করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের জন্যও মাসিক ১৫০০ টাকার ভাতা ঘোষণা করা হয়েছিল।

26

এর পাল্টা জবাব দিতে বিজেপি ঘোষণা করেছে, যতদিন না চাকরিহারারা তাঁদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন, ততদিন প্রতি মাসে তাঁদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকাশ অনুষ্ঠানে এই ঘোষণা করে বিজেপি।

36

এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২১ থেকে ৪০ বছর বয়সীদের বেকার ভাতা দিত। যদিও অনেকেই অভিযোগ করেছিলেন যে দ্রুত চালু করার কারণে তাঁরা যুবসাথীর টাকা পাননি। এবার বিজেপি দেবে দ্বিগুণ। শীঘ্রই ৩ হাজার করে দেবে বিজেপি।

46

এখন প্রশ্ন, এই টাকা কবে থেকে ঢুকবে। এছাড়াও অনেকেই জানতে চাইলেন যুবসাথীর অ্যাকাউন্টেই ঢুকবে যুবশক্তির টাকা নাকি নতুন করতে হবে আবেদন? এই নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য। জানা গিয়েছে, কবে থেকে মিলবে ৩ হাজার করে।

56

নবান্ন সূত্রে খবর, মে মাসে সরকার গঠন হবে। তাই এ মাসে নতুন করে কিছু হবে না। জুন থেকে ঢুকবে বর্ধিত বেকার ভাতা। ৩ হাজার টাকা ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যে অ্যাকাউন্টে আপনি যুবসাথীর টাকা পেতেন।

66

তবে, নতুন করে সবটাই হবে। শীঘ্রই হবে নতুন করে করতে হবে আবেদন। আবার ভেরিফিরেশন করা হবে। তারপর যোগ্যদের দেওয়া হবে যুবশক্তি প্রকল্পের টাকা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories