Yuva Shakti: আপাতত বেকার ভাতার ৩০০০ টাকা দেবে না নতুন সরকার, সবচেয়ে বড় আপডেট

Published : May 20, 2026, 03:06 PM IST

রাজ্যে সরকার গড়লে বেকার যুবক ও যুবতীদের যুবশক্তি প্রকল্পে মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল বিজেপি। এর আগে তৃণমূল সরকারের আমলে যুবসাথী প্রকল্পে মাসে দেড় হাজার টাকা দেওয়া হত।

PREV
16

রাজ্যে সরকার গড়লে বেকার যুবক ও যুবতীদের যুবশক্তি প্রকল্পে মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল বিজেপি। এর আগে তৃণমূল সরকারের আমলে যুবসাথী প্রকল্পে মাসে দেড় হাজার টাকা দেওয়া হত। এখন প্রশ্ন, নতুন যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হবে?

26

জানা যাচ্ছে, নতুন সরকার যুবসাথীর ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে দেড় হাজার টাকা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

36

৭ মার্চ এই প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে টাকা দেওয়াও শুরু হয়। প্রথমেই প্রায় এক লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানো হয়েছিল। তারপর ধাপে ধাপে টাকা পাঠানো হয় মোট ৫৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। যদিও অনেকেই টাকা পাননি বলে দাবি করেছিলেন।

46

রাজ্যে পালাবদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, চালু থাকা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন, তাঁরা প্রত্যেকে আর নাও পেতে পারেন। কারণ, প্রত্যেক আবেদনকারীর তথ্য ফের যাচাই হবে। তারপর মিলবে বেকার ভাতার টাকা।

56

সরকার মনে করছে, তথ্যের পুনর্যাচাই দরকার। একই ব্যক্তির অ্যাকাউন্টে দু’বার টাকা পড়ার ঘটনা ঘটছে কি না, সেটাও খতিয়ে দেখা হবে। এ পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসের টাকা ছাড়া হয়েছে। প্রতি মাসে খরচ হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। সাধারণত যুবসাথীর টাকা মাসের ১০ তারিখ ছাড়া হয়।

66

কিন্তু মে মাসের শুরুতেই পালাবদল হয়ে যাওয়ায় এই পর্বে আর যুবসাথী বা বেকার ভাতার টাকা বাংলার যুবক-যুবতীদের অ্যাকাউন্টে ঢোকেনি। তাই আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে পুনর্যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories