ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ সাহায্য করে। জেনে নিন এমন ১০টি খাবারের কথা, যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে।
মাঝারি মাপের একটি কমলালেবুতে ৭০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। ভিটামিন সি, ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পেয়ারা ভীষণ উপকারী। এক কাপ পেয়ারায় প্রায় ৩৭৬ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়।
কিউই একটি পুষ্টিকর ফল। এতে ফাইবার এবং ভিটামিন সি-সহ নানা পুষ্টিগুণ রয়েছে। মাঝারি মাপের একটি কিউইতে ৬৪ মিলিগ্রাম ভিটামিন সি থাকে।
হাফ কাপ স্ট্রবেরিতে ৪৯ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। স্ট্রবেরি আমাদের হজমশক্তি বাড়াতেও সাহায্য করে।
ভিটামিন সি-এর অন্যতম সেরা উৎস হলো পেঁপে। এক কাপ কাটা পেঁপেতে ৮৮ মিলিগ্রাম ভিটামিন সি থাকে।
পৌনে এক কাপ আঙুরের রসে ৭০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
ফাইবার এবং ভিটামিন সি-এর মাত্রা বাড়াতে আপেল দারুন কাজ করে। মাঝারি মাপের একটি আপেলে আট মিলিগ্রাম ভিটামিন সি থাকে।
আনারসে ফাইবার, ভিটামিন বি৬, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ক্যালসিয়াম রয়েছে। এক কাপ আনারসে ৭৯ মিলিগ্রাম ভিটামিন সি থাকে।
হালকা স্ন্যাকস হিসেবে চেরি দারুন। বীজ ছাড়ানো এক কাপ টক চেরিতে ১৫ মিলিগ্রাম ভিটামিন সি থাকে।
গবেষণায় দেখা গেছে, যেসব শিশু আম খায় তাদের শরীরে ফাইবার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ডি বেশি থাকে।
Bottle Cleaning: জলের বোতল পরিষ্কার করার সঠিক নিয়ম
Parenting Guide: শিশুর শৈশব সুন্দর করতে সদগুরুর সেরা টিপস
ডায়াবেটিস রোগীদের ডায়েট থেকে যে পানীয়গুলো বাদ দেওয়া উচিত
Diabetes Diet: ডায়াবেটিস রোগীরা ডায়েট থেকে এই পানীয়গুলো আজই বাদ দিন