Bangla

গরমে পুরুষদের জন্য সেরা ৫টি ফ্যাব্রিক

প্রচণ্ড গরমে কোন কাপড়ের পোশাক পরলে আরাম পাবেন? পুরুষদের জন্য রইল সেরা ৫টি ফ্যাব্রিকে খোঁজ, যা স্টাইল ও স্বস্তি দুটোই দেবে।
Bangla

সুতি (Cotton):

গরমের জন্য সুতির পোশাক সবচেয়ে আরামদায়ক। এই ফ্যাব্রিক খুব সহজে বাতাস চলাচল করতে দেয়, ঘাম শুষে নেয়। ত্বকে কোনও অস্বস্তি হয় না বলে গরমকালে কটন শার্ট বা টি-শার্ট পরাই বুদ্ধিমানের কাজ।

Image credits: Pinterest
Bangla

লিনেন (Linen):

লিনেন কাপড় ওজনে বেশ হালকা, নরম আর এর মধ্যে দিয়ে সহজে হাওয়া চলাচল করতে পারে। অফিস হোক বা কোনও বিশেষ অনুষ্ঠান, লিনেন আপনাকে একটা 'ক্লাসিক' লুক দেবে। 

Image credits: Pinterest
Bangla

সিয়ারসাকার (Seersucker):

সিয়ারসাকার আসলে কটন ফাইবার দিয়ে তৈরি একটি কুঁচকানো টেক্সচারের কাপড়। ত্বকের সঙ্গে লেগে থাকে না, ফলে হাওয়া চলাচল ভালো হয়। গরমকালে শরীর ঠান্ডা রাখতে এই ফ্যাব্রিক দারুণ সাহায্য করে।

Image credits: Pinterest
Bangla

শেমব্রে (Chambray):

ডেনিম স্টাইল পছন্দ কিন্তু তার ভারী ওজনের জন্য পরতে পারছেন না? তাহলে বেছে নিন 'শেমব্রে' ফ্যাব্রিক। এটি দেখতে ডেনিমের মতো হলেও অনেক বেশি নরম ও হালকা। গরমকালের জন্য একেবারে পারফেক্ট।

Image credits: Pinterest
Bangla

ভিসকস (Viscose):

প্রাকৃতিক উপাদান যেমন বাঁশ বা কাঠের পাল্প থেকে তৈরি হয় ভিসকস ফ্যাব্রিক। এটি রেশমের মতো নরম এবং এতে বাতাস চলাচলও ভালো হয়। পার্টি বা অনুষ্ঠানের জন্য এই ফ্যাব্রিক দারুণ পছন্দ।

Image credits: Pinterest

Heart Health: ব্লাড সুগার বাড়লে হার্টের বিপদ! বদলান এই কয়েকটি অভ্যাস

Baby Anklets: ছোট্ট পরির পায়ে রঙিন পায়েল, দেখে নিন সেরা কয়েকটি ডিজাইন

ফুলের ডিজাইন এখন অতীত, মহিলাদের মন জয় করছে পাতার নকশার আংটি

Almond Benefits: প্রতিদিন একমুঠো আমন্ড খেলে দূরে থাকবে এই সব রোগ