গরমকাল মানেই আমের সিজন। দেখলেই কিনতে ইচ্ছে করে, দাম যাই হোক না কেন। আর এই সুযোগেই কিছু অসাধু ব্যবসায়ী কেমিক্যাল দিয়ে পাকানো আম গছিয়ে দেয়। তাই সতর্ক থাকা দরকার।
Lifestyle Apr 22 2026
Author: Deblina Dey Image Credits:Getty
Bangla
বাড়িতেই করুন এই ৫টি পরীক্ষা
বাজার থেকে কেনা আম স্বাভাবিকভাবে পেকেছে, নাকি ক্যালসিয়াম কার্বাইডের মতো রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে, তা জানা জরুরি। নিজের স্বাস্থ্যের কথা ভেবে বাড়িতেই এই ৫টি পরীক্ষা করে নিন।
Image credits: Getty
Bangla
জলের মধ্যে পরীক্ষা
এক বালতি জলে আমগুলো ডুবিয়ে দিন। যদি আমগুলো ডুবে যায়, তাহলে বুঝবেন স্বাভাবিকভাবে পেকেছে। আর যদি ভেসে ওঠে, তাহলে বুঝতে হবে সেগুলি রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে।
Image credits: Getty
Bangla
টিপে পরীক্ষা করুন
আম কেনার আগে হালকা হাতে টিপে দেখুন। স্বাভাবিকভাবে পাকা আম বেশ নরম হয়। যদি দেখেন আমের কিছু অংশ নরম, আর কিছু অংশ শক্ত, তাহলে বুঝবেন আমটি ঠিকমতো পাকেনি।
Image credits: Getty
Bangla
রং দেখেও চেনা যায়
গাছপাকা আমের গায়ে সাধারণত সবুজ এবং হলুদ রঙের মিশ্রণ থাকে। কিন্তু যদি দেখেন পুরো আমটাই নিখুঁত হলুদ রঙের, কোনও দাগছোপ নেই, তাহলে রাসায়নিক দিয়ে পাকানোর সম্ভাবনা বেশি।
Image credits: Getty
Bangla
গন্ধ শুঁকে দেখুন
পাকা আমের গন্ধই আলাদা। বোঁটার কাছে গন্ধ শুঁকলে মিষ্টি একটা সুবাস পাওয়া যায়। কেমিক্যাল দিয়ে পাকানো হলে হয় কোনও গন্ধই থাকে না, অথবা এক ধরনের ঝাঁঝালো রাসায়নিক গন্ধ বেরোয়।
Image credits: Getty
Bangla
কেটে পরীক্ষা করুন
আম কাটার পর ভেতরের রং দেখুন। স্বাভাবিকভাবে পাকা আমের শাঁস গাঢ় হলুদ বা কমলা রঙের হয়। বাইরে থেকে হলুদ হলেও যদি দেখেন শাঁস ফ্যাকাশে বা হালকা হলুদ, তবে বুঝবেন রাসায়নিক ব্যবহার হয়েছে।
Image credits: Getty
Bangla
এভাবে খাওয়া নিরাপদ
আম খাওয়ার আগে অন্তত ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। এরপর ভাল করে ধুয়ে খেলে তা স্বাস্থ্যের জন্য নিরাপদ।