কিউই ফল পুষ্টিগুণে ভরপুর। প্রতিদিন এই ফলটি খেলে শরীরে কী কী উপকার হয়, তা জেনে রাখা ভালো।
কিউইতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে। এই ফাইবার হজম প্রক্রিয়াকে আরও সহজ করে তোলে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।
কিউইতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে।
এই ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম থাকে। এই উপাদানগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।
কিউইতে থাকা ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায়। ফলে ত্বক থাকে টানটান এবং উজ্জ্বল।
কিউইতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায়।
কিউইতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এটি দৃষ্টিশক্তি উন্নত করতেও কার্যকর।
কিউইতে প্রচুর পরিমাণে জল থাকে। তাই প্রতিদিন এই ফল খেলে শরীর ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পায় এবং সতেজ থাকে।
শ্রাবণের জন্য রাজস্থানি চুড়ির সেরা ডিজাইন, দেখে নিন এক ঝলকে
নজর কাড়বে আপনার পা, পরুন নজরবন্দ কালো পুঁতির পায়েল
Sleep Deprivation: রাত জেগে কাজ! জানেন কী কী মারাত্মক ক্ষতি হচ্ছে?
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? মেনে চলুন এই সহজ অভ্যাসগুলি