ফোনের ব্যবহার যত বাড়ছে, মস্তিষ্কের কাজের উপর তার তত খারাপ প্রভাব পড়ছে। এই অবস্থাকেই বলা হচ্ছে 'ব্রেন রট'। এটি আটকানোর জন্য কিছু সহজ অভ্যাস গড়ে তোলা জরুরি।
Lifestyle Jul 11 2026
Author: Subhankar Das Image Credits:Getty
Bangla
বই পড়ার অভ্যাস
বই পড়া মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে। তাই বই, খবরের কাগজ বা ম্যাগাজিন, প্রতিদিন কিছু না কিছু পড়ার অভ্যাস করুন। এতে মস্তিষ্কের ব্যায়াম হয়।
Image credits: Getty
Bangla
খেলতে পারেন মজার গেম
পাজল, শব্দছক বা সুডোকুর মতো খেলা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এই ধরনের খেলা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এবং চিন্তাশক্তি বাড়ায়।
Image credits: Getty
Bangla
সামাজিক সম্পর্ক বজায় রাখুন
বন্ধু, পরিবার বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটান। সবার সঙ্গে মেলামেশা করলে এবং কথা বললে মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত হয় ও একাকীত্ব কাটে।
Image credits: Getty
Bangla
পর্যাপ্ত ঘুম জরুরি
মস্তিষ্ককে ঠিকমতো কাজ করতে হলে পর্যাপ্ত ঘুম অপরিহার্য। প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা ঘুমানো দরকার। এতে ব্রেন নিজেকে রিচার্জ করার সুযোগ পায়।
Image credits: Getty
Bangla
পুষ্টিকর খাবার খান
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি করে খান। এই ধরনের খাবার মস্তিষ্কের জন্য খুব উপকারী।
Image credits: Getty
Bangla
নিয়মিত ব্যায়াম করুন
প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে। এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে এবং মন ভালো রাখতেও সাহায্য করে।