গর্ভাবস্থায় মা এবং শিশুর স্বাস্থ্য ভালো রাখতে ডায়েটে নজর দেওয়া খুবই জরুরি। দেখে নিন এমন ৭টি খাবারের তালিকা, যা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।
গোটা শস্যে ফাইবার, প্রোটিন এবং বি ভিটামিন ভরপুর থাকে। ফলে, আপনার রোজদিনের ডায়েটে আটা, ওটস, বাজরার মতো খাবার যোগ করতে পারেন।
রোজদিনের ডায়েটে অবশ্যই ফল রাখুন। এটি মিষ্টি খাওয়ার ইচ্ছাও পূরণ করবে এবং শরীরকে প্রয়োজনীয় পুষ্টিও জোগাবে।
ডিমকে একটি সম্পূর্ণ প্রোটিন হিসেবে ধরা হয়। তাই প্রতিদিনের ব্রেকফাস্টে অবশ্যই একটি করে ডিম খাওয়ার চেষ্টা করুন।
বাদাম হল প্রোটিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টির দারুণ উৎস। তাই প্রতিদিন একমুঠো বাদাম খাওয়ার অভ্যাস করুন।
প্রতিদিন এক টেবিল চামচ ফ্ল্যাক্স সিড খান। এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য একটি অত্যন্ত জরুরি পুষ্টি হিসেবে ধরা হয়।
দুধ এবং দুধ থেকে তৈরি খাবার প্রোটিন ও ক্যালসিয়াম জোগায়। এগুলি শিশুর হাড়, দাঁত এবং পেশির স্বাস্থ্যকর বিকাশে সাহায্য করে।
বালিশ কি শক্ত হয়ে গেছে? ফের স্পঞ্জের মতো নরম করার সহজ উপায় জানুন
Baby Earrings: ১ গ্রাম সোনাতেই ৭টি বেবি ইয়াররিং দিন উপহার
রোজ পাতে দই রাখছেন? জানুন শরীরকে কীভাবে চাঙ্গা রাখে টক দই
Pregnancy Diet: গর্ভাবস্থায় শরীর সুস্থ রাখতে যে ৭টি খাবার অবশ্যই খাবেন