Bangla

বালিশ শক্ত হয় কেন?

ভালো ঘুমের জন্য নরম বালিশ খুব জরুরি। কিন্তু রোজ ব্যবহারের ফলে বালিশের ভেতরের তুলো বা ফোম এক জায়গায় জমে শক্ত হয়ে যায়।
Bangla

সমাধান আছে ঘরোয়া টোটকায়

এই ধরনের শক্ত বালিশে ঘুম তো আসেই না, সঙ্গে ঘাড়ে ব্যথাও শুরু হয়। বাড়িতে থাকা সাধারণ জিনিস ব্যবহার করেই এই সমস্যা মেটানো সম্ভব। রইল তারই কিছু সহজ উপায়।
Image credits: Getty
Bangla

হাতে চাপড়ে নরম করুন

প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরেই বালিশটা চারদিক থেকে হাত দিয়ে চাপড়ান। এতে ভেতরের তুলো বা ফাইবার সমানভাবে ছড়িয়ে পড়বে।
Image credits: Getty
Bangla

রোদে শুকিয়ে নিন

সপ্তাহে অন্তত একবার, ২-৩ ঘণ্টার জন্য বালিশটা কড়া রোদে দিন। রোদ ভেতরের স্যাঁতসেঁতে ভাব শুষে নেয়, ফলে বালিশ আবার ফুলে ওঠে।
Image credits: social media
Bangla

টেনিস বলের কামাল

ওয়াশিং মেশিনে বালিশ কাচার সময়, দুটো টেনিস বল পরিষ্কার মোজার ভেতর ঢুকিয়ে গিঁট বেঁধে দিয়ে দিন। এটি বালিশের ভেতরের তুলোকে দলা পাকাতে দেয় না।
Image credits: Freepik
Bangla

তুলো আলগা করুন

তুলোর বালিশ খুব শক্ত হয়ে গেলে, কভার খুলে ভেতরের তুলো হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিন। তারপর আবার ভরে দিলেই বালিশ নতুনের মতো নরম হয়ে যাবে।
Image credits: Freepik
Bangla

ওয়াশিং মেশিন ড্রায়ার

বালিশ ড্রায়ারে শুকোনোর সময় সঙ্গে একটা শুকনো তোয়ালে দিয়ে দিন। এটি বালিশের ভেতরের অতিরিক্ত জলীয় বাষ্প শুষে নিতে সাহায্য করে।
Image credits: social media
Bangla

ভিনিগার ও বেকিং সোডা

বালিশ কাচার সময় অল্প ভিনিগার আর বেকিং সোডা ব্যবহার করুন। এটি শুধু বালিশের কাপড় নরমই করে না, জীবাণুও ধ্বংস করে।
Image credits: Freepik
Bangla

দরকার হলে তুলো বদলান

তুলো যদি খুব পুরোনো হয়ে দলা পাকিয়ে যায়, তবে সেই তুলো বদলে নতুন তুলো বা ফাইবার ভরে নেওয়াই ভালো।
Image credits: social media
Bangla

দীর্ঘদিন নরম রাখতে

বালিশে সবসময় ডবল কভার ব্যবহার করুন। এতে ঘাম এবং তেল সরাসরি ভেতরের তুলোতে পৌঁছতে পারে না, ফলে বালিশ অনেকদিন নরম থাকে।
Image credits: social media

Baby Earrings: ১ গ্রাম সোনাতেই ৭টি বেবি ইয়াররিং দিন উপহার

রোজ পাতে দই রাখছেন? জানুন শরীরকে কীভাবে চাঙ্গা রাখে টক দই

Pregnancy Diet: গর্ভাবস্থায় শরীর সুস্থ রাখতে যে ৭টি খাবার অবশ্যই খাবেন

Muscle Building: পেশি সুগঠিত করতে চান? ডায়েটে রাখুন এই ৮টি খাবার