উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন প্রায়শই কোনও আগাম জানান না দিয়েই শরীরে বাসা বাঁধে। এর কিছু লক্ষণ আছে, যা একেবারেই অবহেলা করা উচিত নয়।
ঘন ঘন তীব্র মাথাব্যথা, বিশেষ করে ঘুম থেকে ওঠার পর ব্যথা—এগুলো হাইপারটেনশনের অন্যতম প্রধান লক্ষণ।
ব্লাড প্রেশার বাড়লে চোখের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে।
মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হওয়া হাইপারটেনশনের আরও একটি লক্ষণ। এই সমস্যাকে কখনওই হালকাভাবে নেবেন না।
হঠাৎ নাক দিয়ে রক্ত পড়াও হাইপারটেনশনের একটি লক্ষণ। ব্লাড প্রেশার খুব বেড়ে গেলে এমনটা হতে পারে।
মাঝে মাঝে বুকে ব্যথা বা অস্বস্তি বোধ করা হাইপারটেনশনের কারণে হতে পারে। একে সাধারণ সমস্যা ভেবে ভুল করবেন না।
সবসময় ক্লান্ত লাগা, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া বা ভুলে যাওয়ার মতো সমস্যাও হাইপারটেনশনের লক্ষণ হতে পারে।
Kidney Health: কিডনির বারোটা বাজায় এই ৪টি অভ্যাস
Ragi Benefits: রাগিকে অবহেলা নয়, রোজ খেলে মিলবে এই দারুণ উপকারিতা
Olive Oil: অলিভ অয়েলের এই স্বাস্থ্যগুণগুলি না জানলেই নয়
Long Hair: লম্বা চুলে দেখাবে দারুণ, বেছে নিন ৬টি ফ্যাশনেবল হেয়ারস্টাইল