শরীরে আয়রনের ঘাটতি হলে নানা সমস্যা দেখা দেয়। কোন কোন খাবার খেলে এই ঘাটতি পূরণ হবে, দেখে নিন।
পালং শাকে ক্যালোরি খুব কম। কিন্তু এতে ভিটামিন সি ও ক্যালসিয়াম ভরপুর। এই শাক চোখ ও চুলের স্বাস্থ্য ভাল রাখতেও সাহায্য করে।
বিনস, সয়াবিন, ছোলার মতো শস্যদানায় প্রচুর পরিমাণে আয়রন, ফোলেট, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম থাকে।
মাছ আয়রনের একটি চমৎকার উৎস। বিশেষ করে স্যামন, টুনা, ম্যাকেরেল ও সার্ডিনের মতো মাছে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়।
কুমড়োর বীজ শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যকরও। এতে আয়রন ছাড়াও ভিটামিন কে, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ রয়েছে।
ডার্ক চকোলেটে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি হার্টের স্বাস্থ্য ভাল রাখে। এছাড়া, মুড ভাল করতেও সাহায্য করে।
মিষ্টি আলু পুষ্টিতে ভরপুর। শরীরে আয়রনের মাত্রা বাড়াতে এটি একটি দারুণ খাবার।
Mood Boost: ৬০ সেকেন্ডের কম সময়ে মন ভাল করার সহজ কয়েকটি অভ্যাস
রোজ ঘি খাচ্ছেন? এই ধরনের শারীরিক সমস্যা থাকলে সাবধান!
Rat Control: ইঁদুরের উপদ্রব থেকে মুক্তি চান? ৬টি সহজ ঘরোয়া উপায়
Bad Cholesterol: এই ৬টি খাবার বাড়িয়ে দেয় শরীরের বাজে কোলেস্টেরল