শরীরে LDL বা বাজে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এমন কিছু খাবার আছে যা এই ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। জেনে নিন সেগুলি কী কী।
সসেজ, হট ডগ, বেকনের মতো খাবারে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট ও অ্যাডিটিভ থাকে। এগুলি বাজে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়।
বার্গার, চিপস, ন্যাচোস বা রেডি-টু-ইট স্ন্যাকসে অস্বাস্থ্যকর ফ্যাট থাকে। এই ধরনের খাবার নিয়মিত খেলে কোলেস্টেরল বাড়বেই।
ফ্রেঞ্চ ফ্রাই, পকোড়ার মতো ডুবো তেলে ভাজা খাবার বাজে কোলেস্টেরল বাড়ায়। এর ফলে ওবেসিটি বা স্থূলতার ঝুঁকিও তৈরি হয়।
শুয়োরের মাংস বা পাঁঠার মাংসের মতো রেড মিটে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ খুব বেশি। এই ফ্যাট সরাসরি কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়।
আইসক্রিম, কাপকেক বা মাফিনের মতো খাবারে ক্রিম বা হাইড্রোজেনেটেড অয়েল ব্যবহার করা হয়। এই উপাদানগুলি বাজে কোলেস্টেরল বাড়াতে পারে।
মাখন, ঘি বা খুব বেশি ফ্যাটযুক্ত দুধের মতো খাবার রোজকার ডায়েটে বেশি থাকলে কোলেস্টেরল বাড়তে পারে। তাই পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি।
Weight Loss: ডায়েটে আছেন? ওজন কমাতে এই খাবারগুলো খেতেই হবে
Periods Symptoms: পিরিয়ডস শুরুর আগে শরীরে যে লক্ষণগুলো দেখা দেয়, জানুন এক ক্লিকে
Ghee: রোজ ঘি খাচ্ছেন? কাদের জন্য এই অভ্যাস বিপজ্জনক হতে পারে, জানুন
এই ৬টি খাবার বাড়ায় শরীরের খারাপ কোলেস্টেরল, আজই বাদ দিন তালিকা থেকে