আপনি কি রোজ বিট খান? তাহলে এই সবজির অসাধারণ গুণগুলো অবশ্যই জেনে রাখা উচিত। এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
বিটে আয়রন, পটাশিয়াম, ভিটামিন সি ও ফাইবার ভরপুর থাকে। এই উপাদানগুলো রক্তচাপ কমাতে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
বিটে থাকা নাইট্রেট শরীরে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এই নাইট্রিক অক্সাইড রক্তনালীকে প্রসারিত করে, যার ফলে রক্তচাপ অনেকটাই কমে যায়।
নিয়মিত বিট খেলে ব্রণর সমস্যা কমে। এটি শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে ওঠে।
বিটে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবার অন্ত্রকে সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্যের মতো হজমের সমস্যা দূর করতে সাহায্য করে।
বিট মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এর ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এবং বয়সজনিত ক্লান্তি ও স্মৃতিভ্রমের ঝুঁকি কমে।
বিটে বিটেইন নামের একটি উপাদান থাকে। এই উপাদানটি লিভারে ফ্যাট বা চর্বি জমতে বাধা দেয় এবং লিভারকে ডিটক্স করতে সাহায্য করে।
যারা ওজন কমাতে চান, তাদের জন্য বিট খুব ভালো একটি সবজি। এতে ক্যালোরি অনেক কম থাকে। ওজন কমাতে স্মুদি বানিয়ে বা স্যালাডের সঙ্গে মিশিয়ে বিট খেতে পারেন।
Skin Tags And Warts: রসুনের এই ব্যবহারে আঁচিল উধাও হবে চিরতরে!
Skincare Tips: বাইক চালালে হাতে ট্যান? রোদে পোড়া দাগ দূর করার সহজ উপায়
বাংলায় 'স্বামী', বিহারে 'সাইয়াঁ', বাকি রাজ্যে বর-কে কী নামে ডাকা হয়
Body Odor: ঘামের দুর্গন্ধে অস্বস্তি? এই সহজ টিপস মানলেই পাবেন মুক্তি