Bangla

ঘামের দুর্গন্ধে নাজেহাল? কুল থাকুন, রইল সহজ সমাধান

Bangla

অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করুন

ঘামের কিন্তু নিজস্ব কোনও গন্ধ নেই। ত্বকের উপর থাকা ব্যাকটেরিয়াই দুর্গন্ধের কারণ। তাই স্নানের সময় অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান বা বডি ওয়াশ ব্যবহার করলে উপকার পাবেন।
Image credits: Asianet News
Bangla

সঠিক পোশাক বেছে নিন

সিন্থেটিক পোশাক এড়িয়ে চলুন। তার বদলে হাওয়া চলাচল করতে পারে এমন সুতির বা লিনেন পোশাক পরুন। এতে ঘাম কম হবে এবং দুর্গন্ধও আটকানো যাবে।
Image credits: Getty
Bangla

সঠিক ডিওডোরেন্ট বাছুন

শুধু পারফিউম ব্যবহার না করে, অ্যান্টি-পার্সপির‍্যান্ট ব্যবহার করুন যা ঘাম নিয়ন্ত্রণ করে। এটি আপনাকে সারাদিন তরতাজা রাখতে সাহায্য করবে।
Image credits: Getty
Bangla

স্নানের অভ্যাসে বদল আনুন

গরমকালে দিনে অন্তত দু'বার স্নান করার অভ্যাস করুন। স্নানের জলে অল্প লেবুর রস বা নিম পাতা মিশিয়ে নিলে তা ঘামের গন্ধ কমাতে সাহায্য করবে।
Image credits: Asianet News
Bangla

বগলের পরিচ্ছন্নতা জরুরি

বগলের চুল পরিষ্কার রাখলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি আটকে যায়। এর ফলে ঘামের দুর্গন্ধও অনেকটাই কমে আসে।
Image credits: Asianet News
Bangla

খাওয়াদাওয়ায় নজর দিন

অতিরিক্ত পেঁয়াজ, রসুন এবং মশলাদার খাবার ঘামের গন্ধ বাড়িয়ে দেয়। এর বদলে, বেশি করে জল পান করুন এবং ফল খাওয়ার অভ্যাস করুন।
Image credits: Asianet News
Bangla

জামাকাপড় পরিষ্কার রাখুন

একবার পরা পোশাক না কেচে আবার পরবেন না। এতে পোশাকে থাকা ব্যাকটেরিয়া আবার ত্বকের সংস্পর্শে আসে এবং দুর্গন্ধ হয়।
Image credits: Asianet News

ফ্যাটি লিভার থেকে বাঁচবেন কী করে? জেনে নিন এই ৮টি সহজ অভ্যাস

Glowing Skin: ডায়েটে রাখুন এই খাবারগুলি, ত্বক থাকবে উজ্জ্বল ও সতেজ

Weight Loss: গ্রিন টি না ব্ল্যাক কফি, ওজন কমাতে কোনটা বেশি কার্যকর?

Early Periods: খেজুর খেলে কি সত্যিই পিরিয়ড আগে হয়? জেনে নিন কী বলছে গবেষণা