রাঙা আলু বা মিষ্টি আলু খেতে অনেকেই ভালোবাসেন। এটি শুধু স্বাদেই ভালো নয়, স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। নিয়মিত রাঙা আলু খেলে কী কী উপকার পাওয়া যায়, দেখে নিন।
রাঙা আলুতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন থাকে। এই উপাদানটি শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
রাঙা আলুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবার ধীরে ধীরে হজম হয়। ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়া আটকায়।
রাঙা আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এই খনিজটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে হৃদরোগের ঝুঁকিও কমে।
এতে থাকা সলিউবল ও ইনসলিউবল ফাইবার অন্ত্রে স্বাস্থ্যকর মাইক্রোবায়োম তৈরিতে সাহায্য করে। এছাড়া এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও প্রতিরোধ করে।
রাঙা আলুতে ফাইবার বেশি থাকায় এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে এবং ক্যালোরি গ্রহণও নিয়ন্ত্রণে থাকে।
লিভারের স্বাস্থ্যের জন্য রাঙা আলু অত্যন্ত উপকারী। এর মধ্যে থাকা উচ্চ ফাইবার ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে। এটি লিভারে ফ্যাট জমা কমাতেও সাহায্য করে।
বর্ষায় ঘরের ভেতর এই ৭টি গাছ রাখতেই হবে, যত্ন নেওয়াও খুব সহজ
Lung Health: ফুসফুস শক্তিশালী করতে অবশ্যই খান এই ৭টি খাবার
মেয়েকে উপহার দিন পাখি ডিজাইনের সোনার দুল, রইল ৭ লেটেস্ট ডিজাইন
Digestion Tips: হজমশক্তি বাড়াতে রোজ খান এই ৭টি ফল, পেট থাকবে একেবারে সাফ