Bangla

পেটের মেদ কমানোর ৬ পানীয়

পেটের জেদি মেদ ঝরাতে ডায়েট আর ব্যায়ামের পাশাপাশি কিছু বিশেষ পানীয় দারুণ কাজ করে। জেনে নিন এমন ৬টি পানীয় সম্পর্কে।

Bangla

গ্রিন টি

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গ্রিন টি মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট গলাতে সাহায্য করে। ভালো ফল পেতে দিনে ২ থেকে ৩ কাপ গ্রিন টি পান করুন।

Image credits: Getty
Bangla

অ্যাপল সাইডার ভিনিগার

এক চামচ অ্যাপল সাইডার ভিনিগার জলের সঙ্গে মিশিয়ে খেলে পেট ভরা থাকে। এটি শরীরের অতিরিক্ত মেদ কমাতেও দারুণ উপকারী।

Image credits: Social Media
Bangla

উষ্ণ লেবু জল

সকালে উঠে উষ্ণ লেবু জল খেলে হজমশক্তি বাড়ে। এটি শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি পেট ভরা রাখতেও সাহায্য করে।

Image credits: Social Media
Bangla

জিরে ভেজানো জল

সকালে খালি পেটে জিরে ভেজানো জল খেলে পেট ফাঁপা কমে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং খিদের বোধ কমায়।

Image credits: Getty
Bangla

মেথি ভেজানো জল

নিয়মিত মেথি ভেজানো জল খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। শরীরের অতিরিক্ত মেদ ঝরাতেও এটি ম্যাজিকের মতো কাজ করে।

Image credits: Getty
Bangla

ব্ল্যাক কফি

চিনি ছাড়া ব্ল্যাক কফিতে থাকা ক্যাফেইন ও ক্লোরোজেনিক অ্যাসিড স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। এটি মেটাবলিজমের হার বাড়িয়ে ওজন কমায়।

Image credits: Getty

Oxidised Kada: শাড়ি হোক বা ওয়েস্টার্ন, এক হাতে ঘড়ি আর অন্য হাতে?

Instant Ragi Dosa: ভেজানোর চিন্তা নেই! মাত্র ১০ মিনিটে বানান রাগী ধোসা

Pearl Choker: শাড়ির সাজে আপনার সৌন্দর্য দ্বিগুণ করবে এই মুক্তোর চোকার

Curd Benefits: রোজ টক দই খেলে শরীরের কী কী উপকার হয় জানেন?