সাধারণত আমরা ধোসা বানাতে চাল ও ডাল ভিজিয়ে রাখি। তারপর সেটা বাটতে হয়। কিন্তু রাগী ধোসা বানাতে এত ঝামেলা নেই। পুষ্টিকর খাবার খেতে চাইলে এই ধোসা বানিয়ে দেখতে পারেন।
Lifestyle Oct 31 2026
Author: Subhankar Das Image Credits:social media
Bangla
প্রয়োজনীয় উপকরণ
১.৫ কাপ রাগী ময়দা, ৪ কাপ জল, ১টি পেঁয়াজ, ২টি কাঁচালঙ্কা, পরিমাণমতো ধনেপাতা ও কারিপাতা, স্বাদমতো নুন এবং রান্নার জন্য তেল।
Image credits: social media
Bangla
ধাপ ১
প্রথমে রাগী ময়দা ও জল একসঙ্গে মিশিয়ে নিন। অল্প অল্প করে জল মেশাবেন, ব্যাটারটি পাতলা হতে হবে। এরপর এতে কুচানো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচালঙ্কা, কারিপাতা ও নুন দিন।
Image credits: social media
Bangla
ধাপ ৩
ব্যাটারের মধ্যে সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে ১৫ থেকে ২০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।
Image credits: Social media
Bangla
ধাপ ৪
গরম তাওয়ায় তেল মাখিয়ে ব্যাটারটি ঢেলে দিন। মুচমুচে হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ধোসা যদি ঠিকমতো না ওঠে, তবে ব্যাটারে ১-২ চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন।
Image credits: social media
Bangla
ধাপ ৫
ব্যাস, আপনার রাগী ধোসা একদম তৈরি। এবার গরম গরম সাম্বার এবং নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করুন।