বয়সের ছাপ সবার আগে মুখেই পড়ে। তবে রোজকার ডায়েটে কিছু স্বাস্থ্যকর খাবার রাখলে সহজেই মুখের বলিরেখা ও দাগ দূর করা সম্ভব।
মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। রোজকার ডায়েটে মিষ্টি আলু রাখলে তা আপনার ত্বকের স্বাস্থ্য ভেতর থেকে ভালো রাখে।
ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে আমন্ড দারুণ কাজ করে। নিয়মিত আমন্ড খেলে ত্বকের জেল্লা বাড়ে এবং বলিরেখা দূরে থাকে।
টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের বলিরেখা প্রতিরোধ করতে সাহায্য করে। এটি ত্বককে সতেজ ও তরুণ রাখতে দারুণ উপকারী।
স্যামন, ম্যাকরেল এবং সার্ডিনের মতো মাছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এগুলো ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং প্রদাহ কমিয়ে ত্বক টানটান রাখে।
অ্যাভোকাডোতে স্বাস্থ্যকর ফ্যাট এবং ভিটামিন ই ও সি ভরপুর মাত্রায় থাকে। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে।
সবুজ শাকসবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ত্বকের কোষগুলোকে পুনরুজ্জীবিত করে। ফলে ত্বক থাকে সতেজ ও প্রাণবন্ত।
Aloe Vera Face Pack: অ্যালোভেরা এভাবে মাখলে ত্বকের জেল্লা দ্বিগুণ হবেই
Glowing Skin: উজ্জ্বল ত্বক চাইছেন? কফি দিয়েই হবে বাজিমাৎ
মাত্র ৬০ সেকেন্ডের এই ১০টি ছোট অভ্যাসে মন ভালো হবে নিমেষেই
Lightweight Necklace: হালকা ওজনের সোনার নেকলেস, দেখুন দারুণ কিছু ডিজাইন