মানসিক চাপ ও উদ্বেগ কমাতে রোজকার ডায়েটে রাখতে পারেন এই ৭টি স্বাস্থ্যকর খাবার।
স্যালমন, ম্যাকরেল ও সার্ডিন মাছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এই উপাদানটি স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে।
সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। এটি আমাদের শরীরের কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে দারুণ কাজ করে।
প্রোবায়োটিক সমৃদ্ধ টক দই শরীরের প্রদাহ কমায়। এটি সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটার বাড়িয়ে মন ভালো রাখতে সাহায্য করে।
আমন্ড, কাজু ও কুমড়োর বীজে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ট্রিপটোফ্যান থাকে। এগুলো মন শান্ত করে এবং হ্যাপি হরমোন তৈরিতে সাহায্য করে।
ডার্ক চকোলেটে অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল ও ম্যাগনেসিয়াম থাকে। এটি রক্তচাপ কমায় এবং এন্ডোরফিন হরমোন বাড়িয়ে মন খুশি রাখে।
গ্রিন টি-তে 'এল-থিয়ানিন' (L-theanine) নামের একটি বিশেষ উপাদান থাকে। এটি মানসিক চাপ কমায় এবং কর্টিসলের মাত্রা ঠিক রাখে।
কমলালেবু, পাতিলেবু ও ব্লুবেরিতে প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো মানসিক চাপের কারণে হওয়া কোষের ক্ষতি আটকায়।
Glowing Skin: প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বকের জন্য ৮টি ঘরোয়া ফেস প্যাক, জানুন এক ক্লিকে
Vitamin C Foods: ভিটামিন সি-র ঘাটতি মেটাবে এই ৬ খাবার
জলে ভেজানো ফ্ল্যাক্স সিড খাওয়ার ৬টি দারুণ উপকারিতা
Makhana Health Benefits: মাখানা খাওয়ার ৬টি দারুণ স্বাস্থ্যগুণ, জানুন এক ক্লিকে