জলে ভেজানো ফ্ল্যাক্স সিড বা তিসি বীজ নিয়মিত খেলে শরীরের নানা উপকার হয়। জেনে নিন এর ৬টি দারুণ গুণ সম্পর্কে।
ফ্ল্যাক্স সিডে প্রচুর পরিমাণে আলফা-লিনোলেনিক অ্যাসিড থাকে। এই ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রক্তচাপ কমায়, প্রদাহ দূর করে এবং রক্তনালী সুস্থ রাখে।
এই বীজে প্রচুর দ্রবণীয় ফাইবার থাকে। এটি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা দ্রুত কমাতে সাহায্য করে।
ফ্ল্যাক্স সিডে দ্রবণীয় এবং অদ্রবণীয় দুই ধরনের ফাইবারই থাকে। এগুলো অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াগুলোকে পুষ্টি জোগায় এবং হজম প্রক্রিয়া সহজ করে।
এই বীজ হজম প্রক্রিয়া ধীর করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখে। ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিস রোগীদের জন্য এটি দারুণ উপকারী।
ফ্ল্যাক্স সিডে থাকা নানা ভিটামিন ও পুষ্টিগুণ চুল পড়া কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বকের উজ্জ্বলতাও বাড়ায়।
উচ্চ ফাইবারযুক্ত ফ্ল্যাক্স সিড কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। প্রতিদিন মাত্র ১০ গ্রাম অতিরিক্ত ফাইবার খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি ৭% পর্যন্ত কমে যায়।
Makhana Health Benefits: মাখানা খাওয়ার ৬টি দারুণ স্বাস্থ্যগুণ, জানুন এক ক্লিকে
Black Grapes Benefits: কালো আঙুরের ৮টি দারুণ স্বাস্থ্যগুণ জানেন?
High Heels Ban: গ্রিসে ঘুরতে যাওয়ার আগে হাই হিল জুতো খুলে রাখবেন?
Gold Earrings: অফিস বা বাড়িতে রোজ ব্যবহারের কম বাজেটের সোনার দুল