চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখের নানা সমস্যা দূরে রাখতে প্রতিদিনের ডায়েটে রাখতে পারেন এই ৬টি স্বাস্থ্যকর পানীয়।
গাজরের রসে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন এবং ভিটামিন এ থাকে। এই উপাদানগুলো চোখের দৃষ্টিশক্তি বাড়াতে দারুণ কাজ করে।
পালং শাকের জুস নিয়মিত খেলে ম্যাকুলার ডিজেনারেশন বা বয়সজনিত দৃষ্টিশক্তি কমার ঝুঁকি অনেকটাই কমে যায়।
লেবু বা কমলালেবুর মতো সাইট্রাস ফলের রসে ভিটামিন সি থাকে। এটি চোখের রক্তনালী সুস্থ রাখে এবং ছানি পড়ার ঝুঁকি কমায়।
বিটরুটের রসে থাকা নাইট্রেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট চোখের অপটিক নার্ভে রক্ত ও অক্সিজেনের প্রবাহ বাড়াতে সাহায্য করে।
গ্রিন টি-তে ক্যাটেচিন নামক একটি বিশেষ উপাদান থাকে। এটি চোখের দৃষ্টিশক্তি প্রখর করতে বেশ উপকারী।
ডাবের জল শরীরে প্রয়োজনীয় ইলেকট্রোলাইট ও জলের ভারসাম্য বজায় রাখে। এর ফলে চোখে পর্যাপ্ত জল থাকে এবং চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা দূর হয়।
সাবেকি সোনার গয়না আর মুক্তোর চুড়িতে হাতের সাজ হোক রাজকীয়
Blouse Neck Designs: শাড়ির লুক বদলে দেবে এই দারুণ ব্লাউজ ডিজাইনগুলো
Early Period Symptoms: পিরিয়ড শুরুর আগে শরীরে যে লক্ষণগুলো দেখা দেয়
Kids Brain Development: শিশুর বুদ্ধির বিকাশে ডায়েটে রাখুন এই ৭টি খাবার