রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া নিয়ে চিন্তিত? প্রতিদিন সকালে কয়েকটি সহজ অভ্যাস আপনার ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে পারে। আসুন জেনে নেওয়া যাক, সেই অভ্যাসগুলি কী কী?
ডায়াবেটিস এমন একটি অবস্থা, যেখানে রক্তে শর্করার মাত্রা অনেকটা বেড়ে যায়। ডায়াবেটিস অনেক ধরনের হয়। তবে তার মধ্যে টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিস সবচেয়ে বেশি দেখা যায়।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল পান করুন। এই অভ্যাসটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। যা সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে জরুরি।
সকালের খাবার বা ব্রেকফাস্ট কোনও দিনই বাদ দেওয়া উচিত নয়। আপনার খাবারে ফাইবার, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট অবশ্যই রাখুন। এটি সারাদিন সুগার লেভেলকে ঠিক রাখে।
প্রতিদিন সকালে কিছুক্ষণ গায়ে রোদ লাগানোর চেষ্টা করুন। তার ফলে, শরীর ভিটামিন ডি পায়। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে।
প্রতিদিন সকালে যোগব্যায়াম, হাঁটা বা অন্য যে কোনও হালকা ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। এটি শরীরকে সক্রিয় রাখে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে।
মানসিক চাপ বাড়লে কর্টিসোল এবং অ্যাড্রেনালিনের মতো হরমোন নিঃসৃত হয়, যা রক্তে শর্করার মাত্রাকে বৃদ্ধি করে। তাই মানসিক চাপ কমাতে যোগার মতো অভ্যাস করুন।