আমাদের কিছু রোজকার অভ্যাস অজান্তেই মস্তিষ্কের ক্ষতি করে। ব্রেনের স্বাস্থ্য ভালো রাখতে কোন কোন অভ্যাসগুলো আপনাকে ছাড়তে হবে, আসুন দেখে নিই।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে মস্তিষ্কের রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।
সুস্থ থাকতে রোজ অন্তত ৭ ঘণ্টা ঘুম খুব জরুরি। ঘুমের অভাব হলে স্মৃতিশক্তি কমে যায় এবং মানসিক স্বাস্থ্যেরও অবনতি হতে পারে।
অতিরিক্ত মানসিক চাপে থাকলে কর্টিসল হরমোনের ক্ষরণ বাড়ে। এর ফলে মনঃসংযোগ করতে অসুবিধা হয় এবং স্মৃতিশক্তিও কমে যায়।
ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে কাজ করলে মস্তিষ্কে রক্ত সঞ্চালনে বাধা দেয়। এর থেকে ওবেসিটি, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকিও বাড়ে।
অতিরিক্ত নুন, চিনি আর অস্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার বেশি খেলে মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়। তাই প্রসেসড খাবার এড়িয়ে চলুন।
নিয়মিত মদ্যপান এবং ধূমপানের অভ্যাস মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে ব্রেনের বয়স দ্রুত বেড়ে যায়।
অতিরিক্ত স্ক্রিন টাইম মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে। এর ফলে মানসিক ক্লান্তি বাড়ে এবং মনঃসংযোগ কমে যায়।
সব সময় একা থাকা বা সামাজিক মেলামেশা এড়িয়ে চলা শুধু মানসিক স্বাস্থ্যের জন্য নয়, মস্তিষ্কের জন্যও ক্ষতিকর। এর থেকে ডিপ্রেশনের মতো রোগ হতে পারে।
Curry Leaves: রোজ কারি পাতা খেলে কী কী উপকার পাবেন? জানুন ৬টি বড় কারণ
এই গলার ডিজাইনগুলো আপনার ব্লাউজকে দেবে সুপারহিট লুক!
Rosemary for Hair: চুল লম্বা করতে রোজমেরি ব্যবহার করেন?
Serotonin Foods: মনখারাপ? সেরোটোনিন বাড়িয়ে মুড ভাল করবে এই ৭টি খাবার