Bangla

এনার্জি লেভেল বাড়াতে চান? এই ৬টি বিষয় খেয়াল রাখুন

সারাদিন চনমনে থাকতে চান? এনার্জি লেভেল বাড়াতে সকালে ঘুম থেকে উঠে এই ৬টি নিয়ম মেনে চলুন।

Bangla

হুট করে বিছানা ছাড়বেন না

সকালে ঘুম ভাঙার পর হুট করে বিছানা থেকে লাফিয়ে উঠবেন না। এই অভ্যাস আপনার পেশি এবং হার্টের রক্তনালীর ওপর অতিরিক্ত চাপ ফেলে।

Image credits: Getty
Bangla

অ্যালার্ম 'স্নুজ' করা বন্ধ করুন

অ্যালার্ম বাজার পর বারবার 'স্নুজ' করার অভ্যাস আজই ছাড়ুন। এটি আপনার ঘুমের স্বাভাবিক চক্রকে ব্যাহত করে এবং মানসিক ক্লান্তি বাড়িয়ে দেয়।

Image credits: Getty
Bangla

স্ট্রেচিং, শ্বাস-প্রশ্বাস বা মেডিটেশন করুন

সকালে ঘুম থেকে ওঠার পর হালকা স্ট্রেচিং, গভীর শ্বাস-প্রশ্বাস বা মেডিটেশন করুন। এই অভ্যাস আপনাকে সারাদিন সতেজ ও প্রাণবন্ত থাকতে সাহায্য করবে।

Image credits: Getty
Bangla

ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটবেন না

সকালে চোখ খুলেই মোবাইল ফোন হাতে নেওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। ঘুম থেকে উঠেই নোটিফিকেশন বা সোশ্যাল মিডিয়া চেক করলে অযথাই মানসিক চাপ বাড়ে।

Image credits: Getty
Bangla

খালি পেটে চা বা কফি খাবেন না

সকালে খালি পেটে চা বা কফি খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। খালি পেটে চা বা কফি খেলে শরীরের মেটাবলিজম ব্যাহত হয় এবং অ্যাসিডিটির সমস্যা বাড়ে।

Image credits: freepik
Bangla

সকালের জলখাবার কখনও বাদ দেবেন না

সকালের জলখাবার বা ব্রেকফাস্ট কখনও বাদ দেবেন না। ব্রেকফাস্ট না করলে স্থূলতা, টাইপ ২ ডায়াবেটিস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমার মতো মেটাবলিক সমস্যা বাড়ে।

Image credits: Getty

শাড়ির সঙ্গে পরুন মানানসই এই চুড়ির সেট, চোখ ফেরানো যাবে না

Walnut Health Benefits: রোজ একমুঠো আখরোট খেলে পাবেন এই ৭টি দারুণ উপকার

Dandruff Home Remedies: খুশকি দূর করার ৬টি ঘরোয়া উপায়, জানুন এক ক্লিকে

Boiled Egg Water: ডিম সেদ্ধ করা জল বেসিনে ফেলছেন? আর এই ভুল নয়