খুশকির সমস্যায় নাজেহাল? বাজারচলতি শ্যাম্পুর বদলে ভরসা রাখতে পারেন কয়েকটি ঘরোয়া উপাদানে। জেনে নিন খুশকি দূর করার ৬টি সহজ উপায়।
Lifestyle Sep 29 2026
Author: Moumita Poddar Image Credits:Social Media
Bangla
টি ট্রি অয়েল
নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
Image credits: Getty
Bangla
অ্যালোভেরা জেল
মাথার ত্বকের চুলকানি ও প্রদাহ কমাতে অ্যালোভেরা জেল দারুণ কাজ করে। স্নানের আগে মাথার ত্বকে তাজা অ্যালোভেরা জেল লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
Image credits: Getty
Bangla
অ্যাপল সিডার ভিনিগার
মাথার ত্বকের পিএইচ (pH) ভারসাম্য বজায় রাখতে অ্যাপল সিডার ভিনিগার বেশ উপকারী। সমপরিমাণ জলের সঙ্গে এটি মিশিয়ে মাথায় লাগান। ১০-১৫ মিনিট পর ভালো করে ধুয়ে ফেলুন।
Image credits: Social Media
Bangla
নারকেল তেল
শ্যাম্পু করার আগে মাথার শুষ্ক ত্বকে আর্দ্রতা জোগাতে হালকা গরম নারকেল তেল ম্যাসাজ করুন। এটি ৩০ থেকে ৬০ মিনিট মাথায় রেখে তারপর ধুয়ে ফেলুন।
Image credits: Getty
Bangla
নিম পাতা
মিক্সিতে কয়েকটি নিম পাতা ভালো করে বেটে নিন। এবার এই পেস্টটি মাথার ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
Image credits: Instagram
Bangla
টক দই
অর্ধেক কাপ টক দইয়ের সঙ্গে খোসা ছাড়ানো পাকা পেঁপে ভালো করে চটকে মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি খুশকি নিয়ন্ত্রণে সাহায্য করে।
Image credits: Getty
Bangla
মেথি
এক কাপ মেথি সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে এটি ভালো করে বেটে পেস্ট তৈরি করে মাথার ত্বকে লাগান।