Bangla

সোজা চুলের শখ?

অনেকেই অভিনেত্রী বা মডেলদের মতো সোজা (Straight) চুল পেতে চান। এর জন্য রোজ হেয়ার স্ট্রেইটনার বা ড্রায়ার ব্যবহার করেন। কিন্তু এটা চুলের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়।
Bangla

উবে যায় চুলের আর্দ্রতা!

রোজ চুলে হিট (Heat) দিলে চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। এর ফলে চুল অতিরিক্ত শুষ্ক (Dry Hair) হয়ে পড়ে এবং তার নরম ভাব হারিয়ে ফেলে।
Image credits: pinterest
Bangla

দুর্বল হয়ে যায় চুলের গোড়া

নিয়মিত হিটিং টুলস ব্যবহার করলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। এর ফলে মারাত্মকভাবে চুল পড়ার (Hair Fall) সমস্যা দেখা দিতে পারে।
Image credits: pinterest
Bangla

ডগা ফাটার সমস্যা (Split Ends)

অতিরিক্ত গরমের কারণে চুলের ডগা ফাটতে শুরু করে। এর ফলে শুধু যে চুলের বৃদ্ধি থেমে যায় তাই নয়, চুল দেখতেও প্রাণহীন ও অগোছালো লাগে।
Image credits: Pexels
Bangla

স্ক্যাল্পে অস্বস্তি বা জ্বালা (Scalp Irritation)

স্ট্রেইটনার ব্যবহার করার সময় স্ক্যাল্প গরম হয়ে যায়। এর ফলে মাথায় শুষ্কতা বেড়ে গিয়ে চুলকানি এবং খুশকির সমস্যা হতে পারে। কখনও কখনও ডাক্তারের কাছেও যেতে হতে পারে।

Image credits: Pexels
Bangla

চুলের রং ফিকে হয়ে যায়

আপনি যদি চুলে রং (Hair Color) করে থাকেন, তাহলে স্ট্রেইটনার ব্যবহার করলে সেই রং খুব তাড়াতাড়ি ফিকে হয়ে যায়। শুধু তাই নয়, এটি চুলের স্বাভাবিক রঙেরও ক্ষতি করে।
Image credits: Pexels
Bangla

তাহলে উপায় কী?

যদি ব্যবহার করতেই হয়, তাহলে ভালো মানের 'হিট প্রোটেক্ট্যান্ট' (Heat Protectant) সিরাম বা স্প্রে ব্যবহার করুন। আর নিয়মিত চুলে তেল দিয়ে পুষ্টি জোগান।
Image credits: Pexels

Breast Cancer: স্তন ক্যানসারের ঝুঁকি কমায় এই খাবারগুলি, মহিলারা ডায়েটে রাখতেই পারেন

Healthy Drink: সকালে উঠে সুস্থ থাকার একটি টোটকা! এটি খেলে অনেক উপকার?

বারান্দায় সবজি চাষ করছেন? এই ৭টি সাধারণ ভুল একদম করবেন না

চোখ ধাঁধানো সব ডিজাইন, শাড়ির সঙ্গে পরলে নজর কাড়বেন আপনিই