পার্লারে না গিয়ে বাড়িতেই এমন ফেশিয়াল করতে পারেন, যা আপনার ত্বককে করে তুলবে পরিষ্কার, নরম আর উজ্জ্বল। মাসে ১-২ বার এই হোম ফেশিয়াল করলেই ত্বকে দারুণ জেল্লা আসবে।
ম্যাসাজের পর ফেস প্যাক লাগান। তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি ও গোলাপ জলের প্যাক ব্যবহার করুন। শুষ্ক ত্বকের জন্য দই, মধু এবং অ্যালোভেরা জেল লাগান।
ত্বকের জেল্লা সব সময় ধরে রাখতে পর্যাপ্ত জল পান করুন। মরসুমি ফল ও সবুজ শাকসবজি খান। ৭-৮ ঘণ্টা ঘুমান এবং রোদে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন লাগান।
আপনার ত্বকে যদি ব্রণ, অ্যালার্জি, একজিমা বা অন্য কোনও সমস্যা থাকে, তবে নতুন কোনও প্রোডাক্ট ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন।