বাড়িতে পাউরুটি পড়ে আছে? তাহলে চটজলদি বানিয়ে ফেলুন দারুণ এক সান্ধ্যকালীন জলখাবার। বানানো খুব সহজ।
এই রেসিপির জন্য আপনার প্রয়োজন হবে ২ পিস পাউরুটি।
স্বাদ বাড়ানোর জন্য লাগবে ১ চামচ ঘি।
মিষ্টির জন্য প্রয়োজন হবে পরিমাণ মতো চিনি।
এই রেসিপির অন্যতম প্রধান উপকরণ হল ১ কাপ দুধ।
দুধ ঘন করার জন্য লাগবে ১ চামচ গুঁড়ো দুধ।
রেসিপিটিতে একটি অন্যরকম স্বাদ আনতে ২টি খেজুর নিন।
সুন্দর গন্ধের জন্য ব্যবহার করুন ১ চামচ দারচিনির গুঁড়ো।
প্রথমে পাউরুটির ধারগুলো কেটে বাদ দিন। এরপর পাউরুটির ওপরে ভালো করে ঘি মাখিয়ে নিন। ওপরে অল্প চিনিও ছড়িয়ে দিতে পারেন।
একটি প্যানে অল্প ঘি দিয়ে পাউরুটির দুই পিঠ সেঁকে নিন। অন্য একটি পাত্রে পৌনে এক কাপ দুধ আঁচে বসিয়ে আধ টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নাড়তে থাকুন।
বীজ ছাড়ানো পাঁচটি খেজুরের সঙ্গে সিকি কাপ দুধ মিশিয়ে বেটে নিন। আঁচে থাকা দুধ ঘন হয়ে এলে খেজুর বাটা মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন।
শেষে এক চিমটে দারচিনির গুঁড়ো মিশিয়ে দিন। এবার সেঁকে রাখা পাউরুটির ওপর এই মিশ্রণটি ঢেলে গরম গরম পরিবেশন করুন।
হাড় মজবুত করতে চান? ডায়েটে রাখুন ক্যালসিয়ামে পূর্ণ এই খাবারগুলো
Gold Nose Pin: সোনার নথের ফ্যাশনে নতুন চমক, দেখুন ফ্লোরাল ডিজাইনের নাকছাবি
ABC Juice: রোজ খেলে শরীরে কী কী বদল আসে? জানুন এর আশ্চর্য গুণ
Glaucoma: গ্লুকোমা কী? এই রোগের লক্ষণগুলি একদম অবহেলা করবেন না