রোজ এবিসি জুস খেলে শরীরে কী কী পরিবর্তন আসতে পারে, জানেন কি?
আপেল, বিটরুট আর গাজর দিয়ে তৈরি হয় এবিসি জুস। এই জুস শরীর এবং ত্বক, দু'য়ের স্বাস্থ্যের জন্যই খুব উপকারী।
এবিসি জুসে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে।
এই 'মিরাকল' জুস ত্বকের জেল্লা বাড়াতে, বলিরেখা কমাতে এবং ওজন কমাতেও সাহায্য করে।
বিটরুট রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। হার্টের স্বাস্থ্য, হজমশক্তি বাড়াতে এবং শরীরে শক্তি জোগাতে এই জুস ডায়েটে রাখতে পারেন।
হজম প্রক্রিয়া ঠিক রাখতে, ওজন কমাতে এবং চোখের স্বাস্থ্যের জন্য রোজকার ডায়েটে এবিসি জুস রাখতে পারেন।
বিটরুটের নাইট্রেট রক্ত সঞ্চালন উন্নত করে। অন্যদিকে, আপেল ও গাজরের ফাইবার রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।
Glaucoma: গ্লুকোমা কী? এই রোগের লক্ষণগুলি একদম অবহেলা করবেন না
Blood Sugar: ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে চান? মেনে চলুন এই অভ্যাসগুলি
Hair Growth: ঘন চুল চান? ডায়েটে রাখুন এই ৬টি বীজ
Sweet Potato: এই রোগগুলি দূরে রাখতে রোজ খান মিষ্টি আলু