দেশি মুরগির মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে বলে বিরক্ত? এই সহজ টিপসগুলো মেনে চলুন, মাংস নরম তুলতুলে হবে আর রান্নাও হবে ঝটপট।
মাংসে সামান্য নুন, হলুদ এবং আদা-রসুন বাটা মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। এতে মাংস তাড়াতাড়ি নরম হয়ে যায়।
রান্না করার সময় ২ চামচ টক দই বা লেবুর রস মিশিয়ে দিন। এটি মাংস নরম করতে দারুণ সাহায্য করে।
সাধারণ পাত্রের চেয়ে প্রেসার কুকার ব্যবহার করা অনেক ভাল। ৩ থেকে ৫টা সিটি দিলেই দেশি মুরগির মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
মাংসের টুকরোগুলো ছোট আকারে কাটুন। টুকরো বড় হলে সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে এবং মশলাও ঠিকমতো ঢোকে না।
রান্নার মাঝে যদি জলের প্রয়োজন হয়, তাহলে গরম জল ব্যবহার করুন। ঠান্ডা জল দিলে মাংস শক্ত হয়ে যায় এবং সেদ্ধ হতে আরও বেশি দেরি হয়।
সোনা-রুপো নয়, ৬টি বানজারা গয়নায় হয়ে উঠুন ফ্যাশনেবল
চুল মজবুত করতে দই কাজ করে ম্যাজিকের মতো, জানুন কীভাবে
Heart Health: হার্টের স্বাস্থ্য ফেরাতে ডায়েটে রাখুন এই ৮টি সুপারফুড
১০টি হালকা সোনার পেন্ডেন্টের ডিজাইন, যা দেখতে ভারী মনে হবে