রাঙা আলুর গাছ বাড়ার জন্য হালকা রোদ আর আলোর প্রয়োজন। গাছটিকে অন্ধকার জায়গায় রাখলে এর শিকড় দুর্বল হয়ে পড়বে এবং গাছ ঠিকমতো বাড়বে না।
অনেক দিন ধরে জল না বদলালে তাতে ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মাতে শুরু করে। এর ফলে রাঙা আলু পচে যেতে পারে। তাই প্রতি ২–৩ দিন অন্তর অবশ্যই জল বদলে দিন।
অনেকেই পুরো রাঙা আলু জলে ডুবিয়ে দেন, যার ফলে এটি দ্রুত পচে যায়। সঠিক পদ্ধতি হলো, রাঙা আলুর শুধু নীচের অংশ জলে থাকবে এবং উপরের অংশ জলের বাইরে থাকবে।
অতিরিক্ত ঠান্ডা বা গরম, দুটোই রাঙা আলুর জন্য ক্ষতিকর। গাছটিকে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখুন।
রাঙা আলু যদি আগে থেকেই নষ্ট বা কাটা থাকে, তবে তা জলে আরও দ্রুত পচে যাবে। গাছ লাগানোর জন্য সবসময় তাজা এবং শক্ত রাঙা আলু বেছে নিন।
মন ভালো করতে লাগবে মাত্র ৬০ সেকেন্ড, রইল তার সহজ টিপস
Pistachio Benefits: রোজ একমুঠো পেস্তা খান, দূরে থাকবে একাধিক রোগ
Pimple Remedies: ব্রনর সমস্যায় জেরবার? রইল মুক্তির ৭টি সহজ ঘরোয়া উপায়
Dandruff Remedies: খুশকি তাড়ানোর ৬টি সহজ ঘরোয়া উপায়, ফলাফল কয়েকদিনেই?