বুক জ্বালার সমস্যায় ভুগছেন? ট্রিপটোফ্যান সমৃদ্ধ এই খাবারগুলি নিয়মিত খেলে মুক্তি পেতে পারেন এই অস্বস্তি থেকে।
দিন শুরু করুন ৫টি ভেজানো আমন্ড, ২টি ওয়ালনাট ও ১টি ব্রাজিল নাট দিয়ে। এগুলিতে ম্যাগনেশিয়াম থাকে, যা পেটের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
জলে ভেজানো কালো কিশমিশ খান, সঙ্গে জলটাও পান করুন। এটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে শরীরকে ঠান্ডা রাখে। রাতে এই জল পান করতে পারেন।
পাকা কলায় প্রচুর পরিমাণে ট্রিপটোফ্যান এবং ভিটামিন বি৬ থাকে। কলার মধ্যে থাকা শর্করা মস্তিষ্কে ট্রিপটোফ্যান পৌঁছতে সাহায্য করে, যা আপনাকে আরাম দেয়।
ভালো করে সেদ্ধ করা মিষ্টি আলুতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে। এটি ট্রিপটোফ্যান শোষণে সাহায্য করে, যা মন-মেজাজ স্থিতিশীল রাখতে কার্যকরী।
কুমড়োর বীজ উদ্বেগ সৃষ্টিকারী সংকেতগুলিকে সরাসরি ব্লক করতে পারে। এটি অন্ত্রের পেশি শিথিল করে আরাম দেয়।
ওটস পেটের অ্যাসিড শোষণ করে নেয় এবং শরীরে স্বাস্থ্যকর ফাইবারের জোগান দেয়। ফলে হজম ভালো হয় এবং বুক জ্বালার সমস্যা কমে।
Gold Earrings: মাত্র ২ গ্রাম সোনার কানের দুল, বদলে দেবে আপনার স্টাইল
Kidney Health: কিডনি ভালো রাখতে রোজ ডায়েটে রাখুন এই ৬টি পানীয়
Bone Health: হাড় মজবুত করতে ডায়েটে রাখতেই হবে এই ৭টি খাবার
Mint Benefits: পুদিনার ৮টি দারুণ স্বাস্থ্যগুণ! জানলে অবাক হবেন