বুক জ্বালা বা অম্বলের সমস্যায় ভুগছেন? ডায়েটে রাখুন ট্রিপটোফ্যান সমৃদ্ধ এই খাবারগুলি। দ্রুত আরাম পাবেন।
দিন শুরু করুন ৫টি ভেজানো আমন্ড, ২টি আখরোট ও ১টি ব্রাজিল নাট দিয়ে। এগুলিতে ম্যাগনেশিয়াম থাকে, যা পেটের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
জলে ভেজানো কালো কিশমিশ খান এবং সেই জলটা পান করুন। এটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে এবং শরীর ঠান্ডা রাখে। রাতে এই জল পান করতে পারেন।
হালকা পাকা কলায় প্রচুর পরিমাণে ট্রিপটোফ্যান ও ভিটামিন বি৬ থাকে। কলার মধ্যে থাকা শর্করা মস্তিষ্কে ট্রিপটোফ্যান সহজে পৌঁছতে সাহায্য করে।
ভাল করে সেদ্ধ করা মিষ্টি আলুতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে। এটি ট্রিপটোফ্যান শোষণে সাহায্য করে, যা মন-মেজাজ ভাল রাখতে কার্যকরী।
কুমড়োর বীজ উদ্বেগ সৃষ্টিকারী সংকেতগুলিকে সরাসরি ব্লক করতে পারে। এটি অন্ত্রের শক্ত হয়ে থাকা পেশি শিথিল করতেও সাহায্য করে।
ওটস পেটের অ্যাসিড শোষণ করে নেয় এবং শরীরকে স্বাস্থ্যকর ফাইবার জোগায়।
Dark Chocolate: ডার্ক চকোলেট খেলে কি ওজন কমে? জানুন এর অবাক করা গুণ
ইউরিক অ্যাসিড কমাতে চান? ডায়েটে রাখুন এই ফলগুলি, কমবে গাঁটের ব্যথাও
শ্রাবণে নতুন বউয়ের হাত সাজুক সরু মেহেন্দিতে, দেখুন ৬টি দারুণ ডিজাইন
Cinnamon Benefits: রোজ দারুচিনি খেলে কী হয়? জানুন ৭টি দারুণ উপকার