Bangla

নখ মজবুত ও স্বাস্থ্যকর রাখতে যে খাবারগুলি খাবেন

নখ মজবুত আর স্বাস্থ্যোজ্জ্বল রাখতে চান? তাহলে ডায়েটে রাখুন প্রোটিন, বায়োটিন, আয়রন এবং অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার।
Bangla

ডিম

ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, বায়োটিন ও ভিটামিন ডি থাকে। নিয়মিত ডিম খেলে দুর্বল নখ মজবুত হয়ে ওঠে।
Image credits: Getty
Bangla

স্যামন মাছ

স্যামন মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন ভরপুর। এই মাছ নখকে উজ্জ্বল করে এবং নখের স্বাস্থ্য ফেরায়।
Image credits: Getty
Bangla

শাক-সবজি

সবুজ শাক-সবজিতে আয়রন, ফোলেট ও ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে। এগুলি নখ ভাঙা এবং নখে সাদা দাগ হওয়া আটকায়।
Image credits: Getty
Bangla

বাদাম ও বীজ

বাদামে রয়েছে বায়োটিন, জিঙ্ক, ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাট। এই উপাদানগুলি কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং নখের শুষ্কতা দূর করে।
Image credits: Getty
Bangla

গাজর

গাজরে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন থাকে। শরীর এই বিটা-ক্যারোটিনকে ভিটামিন এ-তে রূপান্তরিত করে, যা নখের কোষের বৃদ্ধি ও শক্তির জন্য জরুরি।
Image credits: Getty
Bangla

বেরি জাতীয় ফল

বেরি জাতীয় ফলে প্রচুর ভিটামিন সি থাকে। এটি শরীরে কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। এছাড়াও, আয়রন শোষণেও এর ভূমিকা রয়েছে।
Image credits: Getty

Gold Chain: নেকলেসের মতো লুক দেবে এই চেনের ডিজাইনগুলি, দেখুন কী সুন্দর

Positive Mindset: জীবনে সব সময় পজিটিভ থাকবেন কী করে? ৭টি সহজ উপায়

Nail Health: নখ মজবুত ও স্বাস্থ্যকর রাখতে কোন কোন খাবার খাবেন? রইল তালিকা

Fish: মাছের সঙ্গে ভুলেও খাবেন না এই ৮টি খাবার, হতে পারে মারাত্মক বিপদ