প্রতিদিন ডায়েটে পেয়ারা রাখলে শরীরের নানা উপকার হয়। চলুন জেনে নিই এর দারুণ সব স্বাস্থ্যগুণ সম্পর্কে।
লেবু জাতীয় ফলের চেয়েও পেয়ারায় বেশি ভিটামিন সি থাকে। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে।
পেয়ারায় প্রচুর ডায়েটারি ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া এটি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া তৈরিতে প্রিবায়োটিক হিসেবে কাজ করে।
উচ্চ মাত্রায় ফাইবার থাকায় পেয়ারা রক্তে শর্করার শোষণ ধীর করে দেয়। এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ করে বেড়ে যায় না।
পেয়ারায় থাকা পটাশিয়াম এবং দ্রবণীয় ফাইবার রক্তচাপ কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি শরীরের 'খারাপ' কোলেস্টেরলের মাত্রাও কমিয়ে দেয়।
কম ক্যালরি এবং বেশি ফাইবার থাকায় পেয়ারা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। এর ফলে বারবার খিদে পাওয়ার প্রবণতা কমে যায়।
পেয়ারা শরীরে কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। এর ফলে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ে এবং বলিরেখা দূর হয়।
Choker Necklace Designs: শাড়ি ও লেহেঙ্গায় দারুণ মানাবে এই চোকারগুলো
Mental Health Foods: মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ডায়েটে এই খাবারগুলো
Healthy Weight Loss Snacks: ওজন কমানোর ডায়েটে এই স্ন্যাকসগুলো?
Weight Loss Drinks: ওজন কমাতে রোজকার ডায়েটে রাখুন এই ৬ পানীয়