ওজন কমানোর জন্য কড়া ডায়েট করছেন? বিকেলের দিকে খিদে পেলে নিশ্চিন্তে এই স্ন্যাকসগুলো খেতে পারেন।
অনেকেই ওজন কমানোর চক্করে স্ন্যাকস খাওয়া পুরোপুরি ছেড়ে দেন। তবে ডায়েট করলেও স্ন্যাকস পুরোপুরি বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এমন কিছু স্বাস্থ্যকর স্ন্যাকস রয়েছে, যা আপনার খিদে নিয়ন্ত্রণে রাখে এবং ওজন কমাতেও দারুণ সাহায্য করে।
মিষ্টি আলু স্বাস্থ্যকর উপায়ে রান্না করে খেলে তা ওজন কমাতে সাহায্য করে। বিকেলের হালকা খাবার হিসেবে এটি অনায়াসেই খেতে পারেন।
ভেজিটেবল স্যালাড ওজন কমানোর জন্য অত্যন্ত উপকারী। বিকেলে এক বাটি স্যালাড খেলে পেটও ভরবে, আবার ওজনও বাড়বে না।
পনির ওজন কমাতে দারুণ কাজ করে। আপনি প্রতিদিন ৫০ থেকে ১৫০ গ্রাম পনির খেতে পারেন। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।
তরমুজ ওজন কমাতে বেশ সহায়ক। এতে প্রায় ৯০ থেকে ৯২ শতাংশ জল থাকে এবং ক্যালোরির পরিমাণও অনেক কম।
ক্যালোরি মেপে ডায়েট করার সময় পরিমিত পরিমাণে পিনাট বাটার খেলে তা ওজন কমাতে সাহায্য করে।
বিভিন্ন ধরনের বাদাম ও বীজ মিশিয়ে এক বাটি মিক্সড নাটস খেতে পারেন। এটি ওজন কমানোর যাত্রায় দারুণ উপকারী।
Weight Loss Drinks: ওজন কমাতে রোজকার ডায়েটে রাখুন এই ৬ পানীয়
Makhana Health Benefits: মাখানা খাওয়ার ৬টি দারুণ স্বাস্থ্যগুণ কী?
Hair Growth Foods: ঘন-মজবুত চুলের জন্য রোজকার খান এই খাবারগুলো
Choker Designs: পুজোয় যে কোনও ড্রেসে গর্জিয়াস লুক দেবে এই চোকারগুলো