হালকা গরম নারকেল তেল দিয়ে মাথায় আলতো করে ম্যাসাজ করুন। এটি স্ক্যাল্প ভালো রাখে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে।
চুলের গোড়ায় পেঁয়াজের রস লাগানো একটি পুরনো ও কার্যকরী পদ্ধতি। এটি চুলের গোড়া মজবুত করে। তবে স্ক্যাল্পে অ্যালার্জি থাকলে এটি এড়িয়ে চলুন।
সারারাত ভিজিয়ে রাখা মেথি বেটে চুলে লাগাতে পারেন। এটি চুল পড়া কমায় এবং চুলকে দারুণ নরম ও সিল্কি করে তোলে।
চাল ধোয়া বা চাল ভিজিয়ে রাখা জল চুলে ব্যবহার করতে পারেন। এটি চুলের স্থিতিস্থাপকতা বজায় রাখে এবং মাঝখান থেকে চুল ভেঙে যাওয়া রোধ করে।
কারিপাতার সঙ্গে সর্ষের তেল মিশিয়ে চুলে মাখার চল বহু পুরনো। এই মিশ্রণ চুলে পুষ্টি জোগায় এবং চুলকে ভেতর থেকে মজবুত করে তোলে।
স্ক্যাল্পে অ্যালোভেরা জেল লাগালে তা ত্বককে ঠান্ডা ও শান্ত রাখে। তবে পুরো মাথায় মাখার আগে সামান্য একটু জায়গায় লাগিয়ে দেখে নিন অ্যালার্জি হচ্ছে কি না।
জবা ফুল ও পাতা একসঙ্গে বেটে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। এটি চুলে পুষ্টি জোগায় এবং চুল পাতলা হয়ে যাওয়া আটকায়।
Liver Health Foods: লিভার ভালো রাখতে রোজকার ডায়েটে রাখুন এই ৬টি খাবার
Long Necklace: সিল্ক শাড়ির সঙ্গে মানানসই দারুণ কিছু নেকলেস ডিজাইন
Calcium Rich Foods: হাড় মজবুত করতে ডায়েটে রাখুন এই খাবারগুলি
ঘন ও মজবুত চুলের জন্য ডায়েটে রাখুন বায়োটিন সমৃদ্ধ এই ৬টি খাবার