বয়স বাড়লে হাড় দুর্বল হতে শুরু করে। তবে অল্প বয়স থেকেই ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে হাড়ের জোর বাড়ে। দেখে নিন এমন কিছু খাবারের তালিকা।
হাড়ের জন্য দুধ ভীষণ উপকারী। কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং প্রোটিন থাকে। রোজ দুধ খেলে হাড় মজবুত হয়।
কমলালেবুর রস শরীরকে ক্যালসিয়াম ও ভিটামিন ডি দুটোই জোগায়। নিয়মিত এই রস খেলে হাড়ের গঠন শক্ত হয়।
সবুজ শাকসবজিতে প্রচুর ক্যালসিয়াম থাকে। এগুলো হাড়ের ঘনত্ব ধরে রাখতে সাহায্য করে এবং হাড় ভাঙার ঝুঁকি কমায়।
স্যামন, ম্যাকেরেল এবং সার্ডিনের মতো মাছে প্রচুর ভিটামিন ডি, ওমেগা-৩ এবং ক্যালসিয়াম থাকে। হাড় ভালো রাখতে এই মাছগুলো দারুণ উপকারী।
কাঠবাদামে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও ক্যালসিয়াম ভরপুর মাত্রায় থাকে। রোজ ভেজানো কাঠবাদাম খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে।
ডিম ভিটামিন ডি-এর অন্যতম সেরা উৎস। বিশেষ করে ডিমের কুসুমে প্রচুর ভিটামিন ডি থাকে, যা হাড়কে ভেতর থেকে মজবুত করে।
কলা শুধু হজমেই সাহায্য করে না, এটি ম্যাগনেসিয়ামেরও ভালো উৎস। হাড় ও দাঁতের গঠনের জন্য এই পুষ্টিগুণ অত্যন্ত জরুরি।
ঘন ও মজবুত চুলের জন্য ডায়েটে রাখুন বায়োটিন সমৃদ্ধ এই ৬টি খাবার
Dry Fish Smell: শুঁটকি রান্নার আগে এই কাজগুলো করুন, গন্ধ পালাবে
Hair Growth Tips: কীভাবে দ্রুত চুল বাড়াবেন? জেনে নিন ৮টি ঘরোয়া উপায়
Lung Health: ফুসফুস ভালো রাখতে রোজকার ডায়েটে রাখুন এই ৬টি খাবার