নিয়মিত ব্ল্যাক কফি পান করলে অনেক রোগ দূরে থাকে। এই প্রতিবেদনে জেনে নিন ব্ল্যাক কফির দারুণ কিছু স্বাস্থ্য উপকারিতা।
ব্ল্যাক কফি মেটাবলিজম রেট প্রায় ৩ থেকে ১১ শতাংশ বাড়িয়ে দেয়। এর ফলে শরীরে জমে থাকা ফ্যাট বা চর্বি সহজে ঝরে যায়।
কফিতে থাকা ক্যাফেইন আমাদের স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। এর ফলে মনোযোগ এবং সতর্কতা আগের চেয়ে অনেক বেড়ে যায়।
নিয়মিত ব্ল্যাক কফি পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এটি স্ট্রোক এবং সিরোসিসের মতো রোগের ঝুঁকিও কমায়।
বিভিন্ন গবেষণা বলছে, যাঁরা নিয়মিত ব্ল্যাক কফি পান করেন, তাঁদের টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।
ব্ল্যাক কফি আলঝাইমার্স এবং পারকিনসনসের মতো নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে।
ব্ল্যাক কফি শরীরে ডোপামিন এবং সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়াতে সাহায্য করে। এটি ডিপ্রেশনের ঝুঁকিও কমায়।
কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ব্রণ কমাতে সাহায্য করে। একই সঙ্গে রক্ত সঞ্চালনও উন্নত করে।
Kitchen Plants: রান্নাঘরে রাখুন এই ৭টি গাছ, বাতাস থাকবে সুস্থ আর মনও থাকবে ফুরফুরে
পেয়ারা খেলে দূরে থাকবে এই সব রোগ, জানুন এর আশ্চর্য গুণ
Indoor Plants: ঘরে পজিটিভ এনার্জি ভরিয়ে দেবে এই ৭টি গাছ, কী কী?
Flaxseed Benefits: ফ্ল্যাক্স সিড জলে ভিজিয়ে খান, জানুন কেন