টানা ১৪ দিন গ্রিন টি পান করলে শরীরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসে। এখানে তেমনই পাঁচটি বড় বদলের কথা বলা হল।
গ্রিন টি-তে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি শরীরের প্রদাহ কমায়, কোষকে রক্ষা করে এবং বয়সের ছাপ পড়া রুখে দেয়।
গ্রিন টি-তে থাকা ক্যাটিচিন লিভারের প্রদাহ কমায়। এর ফলে মেটাবলিজম বা হজমশক্তিও ভাল হয়।
নিয়মিত গ্রিন টি পান করলে 'খারাপ' (LDL) কোলেস্টেরল এবং রক্তচাপ কমে। ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমে যায়।
নিয়মিত গ্রিন টি পান করলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে এবং মেজাজ ভাল থাকে। ফলে দুশ্চিন্তা কমে।
গ্রিন টি-তে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ রয়েছে, যা মুখের ভেতরের স্বাস্থ্য ভাল রাখতে পারে। এটি ফ্যাটি লিভারের সমস্যা থেকেও লিভারকে রক্ষা করে।
যারা নিয়মিত গ্রিন টি পান করেন, তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এটি ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে।
Lip Care: লিপ বাম নাকি লিপ মাস্ক? ঠোঁটের যত্নে কোনটা বেশি ভালো
Diabetes Diet: ডায়াবেটিস থাকলে কোন কোন খাবার একেবারেই খাবেন না?
Cotton Sarees: গরমে আরাম আর স্টাইল, দেখে নিন কিছু কটন শাড়ির ডিজাইন
Breakfast Ideas: মাত্র ৫ মিনিটে নিউ জেন ব্রেকফাস্ট, রইল ভাইরাল রেসিপির তালিকা